News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভাল ফল করবে, আশাবাদী বিপ্লব দেব
Image

লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ভাল ফল করবে, আশাবাদী বিপ্লব দেব

হুগলী, ২৯ জানুয়ারি (হি স)৷৷ ২০১৯ এর লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করবে বিজেপি, ৪২ এ ৪২ পাবে বিজেপি৷ হুগলীতে এসে এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ মঙ্গলবার হুগলীতে এসে প্রথমে আরামবাগে বিজেপির একটি জনসভায় যোগ দেন তিনি৷ নিজের বক্তব্যে তৃণমূলকে তুলোধোনা করেন তিনি৷ তিনি বলেন, ণ্ড্র’বাংলায় এখন পরিবর্তন চাইছে সাধারণ মানুষ৷ ২০১১ সালে তৃণমূলকে আনার পর মানুষ বুঝতে পেরেছে কি ভুল করেছে৷ সাত বছরে ওনার মমতায় ত্রাহি ত্রাহি রব উঠেছে বাংলা জুড়ে৷ দিদি এখন পুরো বাংলাটাই সিন্ডিকেটের রাজ বানিয়ে ফেলেছেন৷ এই বাংলার ভূমিতে কত মনিষী জন্ম নিয়েছিলেন৷ মমতা তাঁদের জেরক্স কপি হতে চেয়েছিলেন৷ বাংলায় মানুষ এখন অরিজিনাল মোদীকে চায়৷ নকলি চায় না৷ আপনি তো এমএলএ ছিলেন, মন্ত্রীও হয়েছেন৷

আপনার অভিজ্ঞতা তো বেশি৷ কিন্তু ত্রিপুরাতে জিরো থেকে শুরু করে ক্ষমতায় এসেছে বিজেপি৷
বাংলায় ২০১৯ এ জনতার সরকার হবে৷ ত্রিপুরাতে যেমন এসেছে৷ এদিন হুগলীর জনসভা থেকে একথাই বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, আমরা ত্রিপুরাতে স্বনির্ভর বাজেট করেছি৷ এখানে দিদি কোনওদিনই করতে পারল না৷ ট্রান্সপারেন্ট সরকার চলছে ত্রিপুরাতে৷ এখানে রয়েছে নানারকমের স্ক্যাম, এটা দিদির ভূষণ না হলে দিদিকে সুন্দর লাগবে না৷ বিপ্লব দেব আক্রমণাত্মক সুরে আরও বলেছেন, ণ্ড্র’দিদি ধৃতরাষ্ট্রের ভুমিকায় এখানে রয়েছে৷ ভাইপোকে ছাড়া তিনি কিছু দেখতে পাচ্ছেন না৷ বিজেপি এসে বাংলাকে মহান করবে৷ ’’১১তে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল মানুষ৷ এখানে তা হল না৷ এখানে এখন ভয় দেখান হয়৷ ভয় দেখিয়ে কিছু হয় না দিদি৷ আগামী বিধানসভা ভোট হতে বাকি তিন বছর৷ বাকি তিন বছরের বাংলাকে জিরোতে নিয়ে আসবে দিদি৷ এখানে সিন্ডিকেটের সরকার লাগবে না, জনতার সরকার লাগবে৷ এখানে শুধুই দাঙ্গা হয়৷ বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না৷ ২০১৯এ বাংলা আপনাকে সর্ষে ফুল দেখাবে৷


বিরোধীদের মহাজোট প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রে জোটের মজবুর সরকার নয়৷ মজবুত সরকার চাই৷ ১২৫ কোটির ভারতবাসীর সরকার চাই৷ সমস্ত চোরের টিম এক হয়েছে৷ তাদেরকে বাংলায় ডেকে বাংলাকে অপমান করেছেন দিদি৷ এবারের নির্বাচন মহাভারতের শেষ লড়াই৷ বাংলাতে সেটা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গরিবদের জন্য কাজ করছেন৷ যেখানেই আমাদের সভা হচ্ছে তৃণমূল নানা ভাবে বাধা দিচ্ছে৷
এখান থেকে বাংলার জনতাকে বলব, ’’বিনাশ কালে বিপরীত বুদ্ধি’’৷ আপনারা যত আটকাতে চাইবেন আমাদের জমি ততই শক্ত হবে এখানে৷ণ্ড্র’ বক্তব্যের শেষে তিনি আবারও বলেন, ণ্ড্র’বাংলায় ৪২-৪২ পাবে বিজেপি৷ আরামবাগের সভা শেষ করে তিনি হুগলীর মশাটের একটি জনসভায় বক্তব্য রাখেন৷ এর পরেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top