News Flash

  • Home
  • Uncategorized
  • সেবাপরায়ণ সরকার গঠনের দায়ভার জনগণের ঃ রাজ্যপাল
Image

সেবাপরায়ণ সরকার গঠনের দায়ভার জনগণের ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ রাজ্য নির্বাচন দপ্তরের উদ্যোেগে আজ সারা দেশের সাথে রাজ্যেও জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়৷ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে আয়োজিত রাজ্যভিত্তিক জাতীয় ভোটারস ডে উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সোলাঙ্কি৷ রাজ্যপাল শ্রী সোলাঙ্কি ১১ জন নতন ভোটারের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেন৷ এছাড়া ইলেকশান অ্যায়ারনেস ক্যােলেন্ডার ২০১৯-এর উদ্বোধন করেন৷ তিনি বলেন, এই দিনটি সকলের কাছে এক পবিত্র দিন৷ এই পবিত্র দিনে সকলের সংকল্প হবে সত্যনিষ্ঠা ও কর্তব্যের সাথে নিজের ভোট নিজে সক্রিয় ও সচেতনভাবে প্রদান করা৷ প্রাপ্ত বয়স্ক প্রতিটি নাগরিকের প্রতি ভোট আন্তরিকতা ও সক্রিয়তার সাথে নিষ্ঠা সহকারে ভোটদান করবেন৷

এটা খুবই আনন্দের বিষয় যে ত্রিপুরার ভোটারগণ ভোটদানের বিষয়ে বিশেষভাবে সচেতন৷ আগামী নির্বাচনেও রাজ্যের ভোটাররা তাদের ঐতিহ্য বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ কন্েরন৷ রাজ্যপাল শ্রী সোলাঙ্কি আরও বলেন, ভোটদানের সাথে রাজনীতির সম্পর্ক রয়েছে৷ কিন্তু অনেকে রাজনীতি বলে একে এড়িয়ে যেতে পারেন না৷ কারণ যুগ যুগ ধরে রাজনীতি চলে আসছে৷ রাজনীতি ছাড়া কোনও ঐক্যবদ্ধ দেশ গড়ে উটে না৷ এ বিষয়ে তিনি মহাভারতের যুগ এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ ভাগবদ-এর শ্লোক উল্লেখ করে বলেন, এই গ্রন্থে পুরোটাই মানুষের জীবন পদ্ধতি ও রাজনীতির ব্যাখ্যা রয়েছে৷ একে অনুসরণ করেই ভারতীয় রাজনীতি সমাজ সংসৃকতির ভিত্তি গঠিত হয়েছে৷ তাই রাজনীতিতে আদর্শ ও বিচক্ষণ ব্যক্তিদের আসা উচিত বলে তিনি মনে করেন৷ তিনি বলেন, একটি কর্তব্যপরায়ণ ও সেবাপরায়ণ সরকার গঠনের দায়ভার জনগণের৷ জনগণ তার ভোটদানের মাধ্যমে সে কাজ সুষ্ঠুভাবে করতে পারে৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সিইও শ্রীরাম তরণীকান্ত৷ জাতীয় ভোটারস ডে-এর শপথবাক্য পাঠ করান জাতীয় স্তরের প্যারা সুইমার পূর্ত দপ্তরের স্টেট আইকন সমীর বর্মন৷ শ্রী সোলাঙ্কি স্টেট আইকন সমীর বর্মন-এর হাতে পুরস্কার তুলে দেন৷ এছাড়াও রাজ্যভিত্তিক নবম জাতীয় ভোটারস ডে উপলক্ষ্যে আয়োজিত ক্যুইজের প্রথম স্থানাধিকারী আগরতলা কুঞ্জবন আইএএসই, চতুর্থ স্থানাধিকারী বিলোনীয়া কলেজ, পঞ্চম স্থানাধিকারী কমলপুর কলেজ এবং ষষ্ঠ স্থানাধিকারী এমবিবি কলেজ -এর দলনেতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে গত বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কৃতিত্বের জন্য রাজ্যের ২৪ জন আধিকারিকদের স্টেট লেভেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা শাসক তপন কুমার দাস৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top