News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড় ও শিলাবৃষ্টিতে নাজেহাল দিল্লিবাসী, ব্যস্ত সময়ে বেহাল যান চলাচল
Image

ঝড় ও শিলাবৃষ্টিতে নাজেহাল দিল্লিবাসী, ব্যস্ত সময়ে বেহাল যান চলাচল

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): কনকনে শীতের মধ্যেই প্রবল ঝড় ও শিলাবৃষ্টি আছড়ে পড়ল রাজধানী দিল্লি-সহ এনসিআর-এ| শুধু দিল্লি নয়, মঙ্গলবার সকাল থেকেই প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে নাজেহাল হরিয়ানার গুরুগ্রামের মানুষজন| অসময়ের ঝড় ও শিলাবৃষ্টির কারণে মঙ্গলবার সকালে যান চলাচল বিপর্যস্ত হয়েছে রাজধানীর বিভিন্ন প্রান্তে| দিল্লির আইপি এস্টেট এলাকা, আকবর রোড, সুভাষ নগর, মাণ্ডি হাউস, প্রহ্লাদপুর এলাকা-সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে এদিন সকালে ধীর গতিতে যানবাহন চলাচল করে| ফলে, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন চূড়ান্ত বিড়ম্বনার মধ্যেই পড়েছেন রাজধানীর মানুষজন| কয়েক ঘন্টার বৃষ্টিতেই সাবিত্রী সিনেমার হলের সামনে হাঁটু পর্যন্ত জল জমে যায়| একই ছবি ধরা পড়েছে রাজধানীর অন্যত্রও|


আবহাওয়া দফতর আগেই ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছিল| সেই মতো সোমবার বিকেল থেকেই রাজধানীর কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়| আর মঙ্গলবার সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় দিল্লি-সহ এনসিআর-এ| দিল্লি-র আবহাওয়া দফতর-এর পূর্বাভাস অনুযায়ী, আপাতত ঝোড়ো হাওয়ার দাপট থাকবে| সর্বোচ্চ তাপমাত্রা ২০ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে| এদিকে, লাগাতার বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমার পাশাপাশি সামান্য উন্নতিও হয়েছে বাতাসের|দিল্লির পাশাপাশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশেও| আবহাওয়া দফতর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ ঘন্টার মধ্যেই ঝড় ও শিলাবৃষ্টি আছড়ে পড়তে পারে উত্তর প্রদেশের হারদৌই, বাহরাইচ, লখিমপুর খেরি, সিতাপুর, মীরট, হাপুর, বাঘপত, মুজাফফরনগর, গৌতমৱুদ্ধ নগর, গাজিয়াবাদ এবং সংলগ্ন এলাকায়| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top