News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ভারী তুষারপাত ভূস্বর্গে, বৃষ্টিতে ভিজল কাশ্মীর উপত্যকা
Image

ফের ভারী তুষারপাত ভূস্বর্গে, বৃষ্টিতে ভিজল কাশ্মীর উপত্যকা

শ্রীনগর, ২১ জানুয়ারি (হি.স.): নতুন করে তুষারপাত হল ভূস্বর্গে। কাশ্মীরের উচ্চ পাহাড়ি এলাকায় নতুন করে তুষারপাতের পাশাপাশি উপত্যকায় ভারী বৃষ্টিপাত হল সোমবার। বৃষ্টির জেরে একটানা শৈত্যপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তিতে উপত্যকার বাসিন্দারা। আবহাওয়া দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, কাশ্মীর উপত্যকায় মাঝারি বৃষ্টিপাত ও উচ্চ পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার রাত থেকে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৩ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ কাশ্মীরের উপত্যকার গেটওয়ে টাউন কাজিগুন্দের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রিতে এবং প্রতিবেশী কোকেরনাগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৩ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, রবিবার রাত থেকে কুপওয়ারার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৬ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের স্কি-রিসর্ট গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগাওঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা ০.২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

আবহাওয়া দফতরের আধিকারিক জানিয়েছেন, এদিন লাদাখ অঞ্চলের লেহ-র সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং কার্গিল অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে। এদিন জম্মু ও কাশ্মীরের শীতলতম স্থানে ছিল কার্গিল। ধারাবাহিকভাবে শীতলতম স্থানে থাকা দ্রাসের থেকেও নেমে যায় কার্গিলের এদিনের তাপমাত্রা। এদিন দ্রাসের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে রয়েছে মাইনাস ৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে কাশ্মীর ৪০ দিনব্যাপী \”চিল্লাই কালান\”-এর মধ্যে রয়েছে যখন সর্বোচ্চ তুষারপাত হয় এবং তার জেরে তাপমাত্রাও কমতে থাকে প্রবলভাবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top