News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই পরিবহণ দপ্তরে ব্যাপক পরিবর্তন আনা হবে, বিএমএসের সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী
Image

শীঘ্রই পরিবহণ দপ্তরে ব্যাপক পরিবর্তন আনা হবে, বিএমএসের সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি ৷৷ স্বামী বিবেকানন্দ বলেছিলেন ব্যক্তি বড় নয়, দায়িত্ব বড়৷ ভারতীয় মজদুর সংঘের ভাইয়েরা এই মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছে৷ রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিএমএস এর রাজ্য সম্মেলনে একথা বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিতিন সার্বিকভাবে প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা রাজ্য শাখার রাজ্য সম্মেলনে বিএমএস কর্মীদের ভুূয়সী প্রশংসা করেছেন৷ সম্মেলনের উদ্বোধন করে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, বিএমএস কর্মীদের সক্রিয় ভূমিকার কারণেই গত ৮ এবং ৯ জানুয়ারি দেশব্যাপী যে ধর্মঘটের ডার দিয়েছিলো ১০টি শ্রমজীবি সংগঠন, তার সফলতা আসেনি৷ যে কারণে রাজ্য তথা দেশের কোষাগাড়ে কোটি কোটি টাকা সংরক্ষণও সম্ভব হয়েছে৷ এদিন রাজ্যকে আগামী ৩ বছরের মধ্যে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে গেলে, ই রিকশা, অটো রিকশা এবং অন্যান্য শ্রমিক সংগঠনেরও যে একত্রিত প্রয়াস জরুরি তা জানালেন মুখ্যমন্ত্রী৷ বলেছেন, রাজ্য সরকার এখনও সেই দিশাতেই এগোচ্ছে৷

ঘুরে কিরে তিনি এদিন ভারতীয় মজদুর সংঘ কর্মীদের প্রশংসায় ভরিয়ে দিলেন বলা যায়৷ জীবনের চলার পথে অধ্যায়ণ বা শিক্ষার আগ্রহ যে কোন ব্যক্তিকে এগিয়ে যেতে সাহায্য করে৷ তিনি আরও বলেন, ব্যক্তি নয় তার দায়িত্বকে বড় করে দেখতে হবে৷ এই মানসিকতাকে কাজে লাগিয়ে সবাইকে রাজ্যের উন্নয়নে এগিয়ে আসতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেছেন, ত্রিপুরেশ্বরী মায়ের পূণ্যভূমি এই ত্রিপুরা৷ জাতি উপজাতিদের মধেও মৈত্রী স্থাপনের এক শক্তিশালী নিদর্শন হলো এই ত্রিপুরা৷ তার কথায়, সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতার সাতে গুরুত্ব দিয়ে দেখছে৷ প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই স্বচ্ছ নিয়োগনীতি, ই টেন্ডার, ই চালান, ই গেজেট, ই ক্লাসরুম, ইপিডিএস চালু করেছে৷ এছাড়াও বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাইজেশন চালু করার উদ্যোগ নিয়েছে৷ সার্বিকভাবে তিনি দুর্নীতিমুক্ত সসমাজ গড়া এবং প্রকৃত ব্যক্তিরাই রাতে সুযোগসুবিধা পেতে পারে তার জন্য প্রতিটি ক্ষেত্রে এই ডিজিটাইজেশন চালুর কথা জানিয়েছেন৷ তিনি শ্রম পরিবহণ, শিক্ষা, স্বাস্থ্য সবকটি দফতরকেও এদিন এই দিশাতে এগনোর কথা বলেন৷
সম্মেলনের মধ্য দিয়ে এদিন ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির সভাপতি হয়েচেন শংকর দেব৷ এছাড়াও প্রণব দেববর্মা, জগদীশ দেববর্মা, দেবশ্রী কলই সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top