News Flash

  • Home
  • Uncategorized
  • আইএনএক্স মিডিয়া মামলা : চিদম্বরমকে ফের জেরা ইডির
Image

আইএনএক্স মিডিয়া মামলা : চিদম্বরমকে ফের জেরা ইডির

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমকে ফের জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ইডি সূত্রের খবর, সোমবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ ইডি-র দফতরে আসেন চিদম্বরম| সেখানে আইএনএক্স মিডিয়া মামলার তদন্তকারী অফিসার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন| উল্লেখ্য, এর আগে গত ১৯ ডিসেম্বর আট ঘন্টারও বেশি সময় ধরে চিদম্বরমকে জেরা করেছিলেন এই মামলার তদন্তকারী অফিসার|


২০০৭ সালে পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আইএনএক্স মিডিয়া সংস্থায় ৩০৫ কোটি টাকা বিদেশি লগ্নি আসার ক্ষেত্রে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র| সেই লেনদেনের ছাড়পত্র দেওয়ার বদলে চিদম্বরমের ছেলে কার্তির সংস্থাকে ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ| এই মামলায় কার্তিকে গ্রেফতারও করেছিল সিবিআই| পরে জামিন পান তিনি| আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই মামলায় গ্রেফতারি থেকে চিদম্বরমকে রেহাই দিয়েছে দিল্লি হাইকোর্ট| ইডি সূত্রের খবর, এই নিয়ে দ্বিতীয়বার এই মামলায় চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করা হল| এর আগে গত ১৯ ডিসেম্বর আট ঘন্টারও বেশি সময় ধরে চিদম্বরমকে জেরা করেছিলেন এই মামলার তদন্তকারী অফিসার| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top