News Flash

  • Home
  • Uncategorized
  • ম্যাজিক ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে আহত ৬
Image

ম্যাজিক ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি ৷৷ ম্যাজিক ও ট্রিপার মুখোমুখি সংঘর্ষে ছয় জন আহত হয়েছে৷ তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷
বৃহস্পতিবার বিকাল আনুমানিক চারটা নাগাদ পানিসাগর থানার অন্তর্গত দশের খঁুটি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, ধর্মনগর মহেশপুর চা বাগান থেকে পিকনিক সেরে টিআর ০২ এ ২৪৭০ ম্যাজিক গাড়িটি পানিসাগর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা টিআর ০৬ ১৬৪৬ ট্রিপার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে ম্যাজিক গাড়ির পাঁচজন গুরুতর আহত হন৷

তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ খবর পেয়ে পানিসাগর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে প্রথমে তিলথৈ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ পরে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পুলিশ জানিয়েছে, রূপম দাস ও দ্বীপ দেবনাথের অবস্থা আশঙ্কাজনক৷ তাদের মুখে প্রচন্ড আঘাত লেগেছে৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের আগরতলায় স্থানান্তরের চিন্তা ভাবনা করছেন চিকিৎসকরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top