News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দুর্ঘটনায় গুরুতর পাঁচ
Image

পৃথক স্থানে যান দুর্ঘটনায় গুরুতর পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ পৃথক স্থানে দূর্ঘটনায় পাঁচ জন গুরুতর আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷


বুধবার সন্ধ্যায় আমতলি থানাধীন কুড়িপুকুর এলাকায় একটি ট্রাকের পেছনে বাইকের ধাক্কায় দুই জন গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, টিআর০১এএফ৬৪৮৬ নম্বরের বাইকে করে বিশালগড়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিশ্বজিৎ মিত্র(১৬) এবং জয়ন্ত শীল(১৯)৷ ট্রাকটিও বিশালগড়ের দিকেই যাচ্ছিল৷ আমতলি থানাধীন কুড়িপুকুর এলাকায় বাইকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়৷ তাতে, বাইক চালক বিশ্বজিৎ মিত্র এবং আরোহী জয়ন্ত শীল গুরুতর আহত হন৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জি বি হাসপাতালে ভর্তি করিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷
এদিকে, রাত সাড়ে দশটা নাগাদ ওএনজিসি সংলগ্ণ ব্যাঙ্ক চৌমুহনী এলাকায় অটো ও বাইকে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে, অটো চালক এবং বাইক চালক ও আরোহী আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top