News Flash

  • Home
  • Uncategorized
  • ফের একবার সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, অবন্তিপোরায় এনকাউন্টারে খতম হিজবুল জঙ্গি
Image

ফের একবার সাফল্য পেল নিরাপত্তা বাহিনী, অবন্তিপোরায় এনকাউন্টারে খতম হিজবুল জঙ্গি

শ্রীনগর, ২৮ ডিসেম্বর (হি.স.): ফের একবার জঙ্গি নিকেশ অভিযানে সাফল্য পেল সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা রক্ষী বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে খতম হয়েছে একজন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| পুলওয়ামা জেলার অবন্তিপোরার রিনজিপোরা এলাকার ঘটনা| নিহত সন্ত্রাসবাদীর নাম হল, মহম্মদ ইউসুফ ওয়ানির ছেলে ইশফাক ইউসুফ ওয়ানি|
জম্মু ও কাশ্মীর পুলিশেব ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার রিনজিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সকালে রিনজিপোরা এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| তল্লাশি অভিযান চলাকালীন বাকি সন্ত্রাসবাদীরা পালিয়ে যেতে সক্ষম হলেও, নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীর নাম হল, স্থানীয় হিজবুল মুজাহিদিন জঙ্গি ইশফাক ইউসুফ ওয়ানি| সুযোগ বুঝে পালিয়ে যাওয়া বাকি সন্ত্রাসবাদীদের খোঁজে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top