News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের শহরতলিতে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪
Image

মুম্বইয়ের শহরতলিতে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪

মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.): পশ্চিম মুম্বইয়ের আন্ধেরিতে ইএসআইসি কামগর সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার স্মৃতি এখনও মুছে যায়নি মানুষের মন থেকে| ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়েছে| এমতাবস্থায় আবারও আগুন-আতঙ্ক মহারাষ্ট্রে| এবার আগুন লাগল উত্তর মুম্বইয়ের শহরতলি কান্দিবলীর এমআইডিসি বাসস্টপের কাছে দামু নগর এলাকায় অবস্থিত একটি কাপড়ের গোডাউনে| আগুনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৪ জন| বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার বিকেল চারটে নাগাদ কান্দিবলীর এমআইডিসি বাসস্টপের কাছে দামু নগর এলাকায় অবস্থিত একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন লাগে| রবিবার গভীর রাত পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তেও আসে|
আগুন নিভে যাওয়ার পরই, সোমবার ভোর পাঁচটা নাগাদ কাপড়ের গোডাউনের ধ্বংসস্তূপ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় ৪ জনের নিথর দেহ উদ্ধার করা হয়| তড়িঘড়ি তাঁদের কান্দিবলীর শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| কিভাবে আগুন লাগল কাপড়ের গুদামে, তা তদন্ত করে দেখছে পুলিশ| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top