News Flash

  • Home
  • Uncategorized
  • কর্তব্যে অবহেলার অভিযোগে বরখাস্ত এসডিএমও
Image

কর্তব্যে অবহেলার অভিযোগে বরখাস্ত এসডিএমও

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ ডিসেম্বর৷৷ কর্তব্যে অবহেলার দায়ে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হল কৈলাসহরের আর জিএম মহকুমা হাসপাতালের এসডিএমও ডাঃ নিকেন্দ্র দেববর্মা৷ স্বাস্থ্য অধিকর্তা অফিস থেকে এই নির্দেশ নামা সিএমও অফিসে এসেছে৷ কপি হাতে পেয়েছেন এসডিএমও ডাঃ নিকেন্দ্র দেববর্মা৷ কিন্তু, সিএমও ডাঃ রঞ্জন বিশ্বাস এই ব্যাপারে কিছু বলতে নারাজ৷
গত বছরের ১১ মে এসডিএমও হিসাবে দায়িত্ব নেয় ডাঃ নিপেন্দ্র দেববর্মা৷ প্রতি মাসে অর্ধেক দিনও কৈলাসহর থাকতেন না বলে অভিযোগ৷ এর ভিত্তিতে উচ্চ পর্যায়ের তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় চাকুরী থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়৷ আজ প্রথমার্ধে অফিসে ছিলেন৷ দ্বিতীয়ার্ধে অফিসে যাননি৷ কর্মী মহলে ফিসফিস থাকলেও এরা্য মুখে কুলুপ এঁটেছিলেন৷ গত নভেম্বরে তাকে শোকজ করা হয়েছিল৷ ডাঃ দেববর্মা যথারীতি জবাবও দিয়েছিলেন৷ কিন্তু, উর্ধতন কর্তৃপক্ষ তাতে সন্তুষ্ট হননি৷ আজ বরখাস্তের অর্ডার হাতে পেলেন৷ ডাঃ দেববর্মার অভিযোগ এই বরখাস্তের অর্ডার রাজনৈতিক কারণে৷
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন মহকুমায় যেসব স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে রয়েছে সেগুলিতে কর্মরত চিকিৎসকদের সিংহভাগ প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top