News Flash

  • Home
  • Uncategorized
  • লালুর জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে শুনানি মুলতুবি
Image

লালুর জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে শুনানি মুলতুবি

রাঁচি, ২১ ডিসেম্বর (হি. স.) : রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান লালুপ্রসাদের জামিনের আবেদন নিয়ে শুনানি মুলতুবি করে দিল ঝাড়খন্ড হাই কোর্ট। সিবিআইয়ের আইনজীবী এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে কোনও তথ্য না পাওয়ায় শুক্রবার এই বিষয়ে শুনানি স্থগিত করে দেয় ঝাড়খন্ড হাই কোর্ট। এদিন কোর্টে লালুপ্রসাদের পক্ষে আইনজীবী ছিলেন কপিল সিবাল। আরজেডি প্রধানের প্রতিনিধি, অপর এক আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, সিবিআইয়ের আইনজীবীর অনুরোধে বিচারপতি অপরেশ কুমার, ৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন।
আইনজীবী প্রভাত কুমার আরও জানান, \”জামিন আবেদনকারীর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে ডাক্তাদের কাছ থেকে এখনও কোনও তথ্য না পাওয়ায় সিবিআইয়ের আইনজীবী রাজীব সিনহা, লালুপ্রসাদের জামিনের শুনানির দিন পিছোতে অনুরোধ করেন।\” উল্লেখ্য, ১১ ডিসেম্বর হাইকোর্টের কাছে বয়স এবং খারাপ স্বাস্থ্যের জন্য জামিনের আবেদন করেন পশুখাদ্য কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত লালুপ্রসাদ যাদব। হাইকোর্টে জামিনের আবেদন জানিয়ে তিনি লেখেন, ৭১ বছর বয়স হয়েছে তাঁর এবং তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য বয়সজনিত রোগের স্বীকার। এর আগেও অবশ্য বয়সজনিত রোগের কারণে আরও একটি কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন লালুপ্রসাদ। দেওঘর, দুমকা এবং দুই চাইবাসা ট্রেজারি থেকে অর্থ তছরুপ সম্পর্কিত মামলায় লালুপ্রসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দুইয়ের মধ্যে একটি চাইবাসা ট্রেজারি সম্পর্কিত মামলায় জামিনে মুক্ত হয়েছেন তিনি। বর্তমানে দোরান্দা ট্রেজারি নিয়ে পঞ্চম মামলাতেও জড়িয়েছেন লালুপ্রসাদ। গত বছর ডিসেম্বর মাসে জেল হয় আরজেডি প্রধানের। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ চিকিৎসা চলছে লালুপ্রসাদ যাদবের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top