News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল ম্যাক্সিস মামলা : ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিত সিবিআই ও ইডি-র মামলার শুনানি
Image

এয়ারসেল ম্যাক্সিস মামলা : ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিত সিবিআই ও ইডি-র মামলার শুনানি

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): এয়ারসেল ম্যাক্সিস মামলায় আবারও স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| শুধু পি চিদম্বরম নন, এই মামলায় আপাতত স্বস্তি পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পুত্র কার্তি চিদম্বরমও| ২০১৯ সালের ১১ জানুয়ারি পর্যন্ত এয়ারসেল ম্যাক্সিস মামলার শুনানি স্থগিত করে দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| পাশাপাশি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), উভয় তদন্তকারী সংস্থার মামলায় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত পি চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদম্বরমের অন্তর্বর্তীকালীন সুরক্ষার সময়সীমা বাড়িয়ে দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এযাবত্ পি চিদম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদম্বরমকে হেফাজতে নিতে পারবেন না সিবিআই অথবা ইডি|
এয়ারসেল ম্যাক্সিস মামলায় অন্যতম মূল অভিযুক্ত চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম| চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে গ্রেফতার করেছিল সিবিআই| এদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ মন্ত্রী থাকাকালীন এয়ারসেল-ম্যাক্সিস ডিল-এ ছেলেকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম| এর আগেও বেশ কয়েকবার হয়রানি থেকে রেহাই পেয়েছেন চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি| মঙ্গলবার ফের স্বস্তি পেলেন বাবা-ছেলে| এয়ারসেল ম্যাক্সিস মামলায় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না চিদম্বরম ও তাঁর ছেলেকে| প্রাক্তন অর্থমন্ত্রী ও তাঁর ছেলের অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top