News Flash

  • Home
  • Uncategorized
  • শীতের কামড় অব্যাহত কাশ্মীর উপত্যকায়, রেকর্ড ঠাণ্ডা কার্গিলে
Image

শীতের কামড় অব্যাহত কাশ্মীর উপত্যকায়, রেকর্ড ঠাণ্ডা কার্গিলে

শ্রীনগর, ১৮ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় জবুথবু গোটা কাশ্মীর উপত্যকা| হাড় কনকনে ঠাণ্ডার পরশ অব্যাহত লেহ, কার্গিল এবং শ্রীনগর শহর সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্তে| মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস| হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা পড়েছে লাদাখ রিজিওনেও| মঙ্গলবার লাদাখ রিজিওনের কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস| পাশাপাশি লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.১ ডিগ্রি সেলসিয়াস|
জম্মু ও কাশ্মীরের আবাহওযা দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বার্ষিক অমরনাথ যাত্রার বেসক্যাম্প পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের পর্যটন কেন্দ্র গুলমার্গে এদিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে| কাশ্মীর উপত্যকা, লাদাখ রিজিওনের পাশাপাশি ঠাণ্ডার পরশ অব্যাহত রয়েছে জম্মু রিজিওনেও| জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.১ ডিগ্রি সেলসিয়াস|

Releated Posts

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top