News Flash

  • Home
  • Uncategorized
  • পণের দাবিতে গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ মুজফ্ফরনগরে
Image

পণের দাবিতে গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ মুজফ্ফরনগরে

মুজফ্ফরনগর, ১৫ ডিসেম্বর (হি. স.) : উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে পণের দাবিতে গৃহবধূকে জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ করে খুনের অভিযোগ উঠল বধূর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শনিবার এব্যাপারে পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে জেলার ভোপা গ্রামে। পণের দাবি মেটাতে না পারায় মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে বলে শুক্রবার শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ জানান মৃতার বাবা।
থানার আধিকারিক বি পি সিং জানিয়েছেন, মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূর স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণ নিয়ে ওই গৃহবধূর ওপর অত্যাচার চালাত তার শ্বশুরবাড়ির লোকজন। অত্যাচার এবং পণের দাবি ক্রমশ বাড়তে থেকে। কিছুতেই মেটানো যাচ্ছিল না তাদের দাবি। অত্যাচার শেষমেশ খুনের পর্যায়ে চলে যায় এবং ওই বধূকে জীবন্ত অবস্থায় গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারে তার শ্বশুরবাড়ির লোকজন, এমনটাই দাবি মৃতার বাবার।
পুলিশ সূত্রের খবর, ঘটনার পর থেকেই পলাতক গৃহবধূর শ্বশুর ও দেবর । দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top