News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি জোট সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ঃ বামফ্রন্ট
Image

বিজেপি জোট সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ঃ বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি জোট সরকার৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই ভাবেই রাজ্য সরকারকে নিশানা করল বামফ্রন্ট৷ ফ্রন্টের পক্ষে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের দাবি, রাজ্য সরকার বিধানসভায় একের পর এক জনবিরোধী বিল পাস করিয়েছে৷ শুধু তাই নয়, সামাজিক ভাতা প্রাপকরা রাজ্য সরকারের উদাসিনতায় চরম সংকটে পড়েছেন৷ এদিকে, ত্রিপুরা বামফ্রন্ট কমিটির ছয় সদস্যক এক প্রতিনিধি দল এদিন রাজ্য নির্বাচন কমিশনার জিকে রাওয়ের সাথে দেখা করে তার হাতে মেমোরেন্ডাম তুলে দিয়েছে৷ তাতে পুর ও নগর উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে৷
এদিন শ্রী দাশ বলেন, সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে রাজ্য সরকার একের পর এক জনবিরোধী বিল পাশ করিয়েছে৷ বিরোধীদের দাবি, প্রত্যাখান করে ওই বিলগুলি সিলেট কমিটিতে পাঠানোর বদলে পাস করিয়ে জনবিরোধী পদক্ষেপ নিয়েছে বিজেপি জোট সরকার৷ তাঁর কথায়, বস্তি এলাকা কর্র্পেরেটের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে, সড়ক উন্নয়নের নামে বাড়তি কর আদায়ে রাজ্য সরকার বিল এনেছে৷ শুধু তাই নয়, শ্রমিক স্বার্থে আঘাত করে দোকান বাধ্যতামূলক বন্ধের নিয়ম তুলে দেওয়া হয়েছে৷ শ্রী দাশ দাবি করেন, বিজেপি আইপিএফটি জোট সরকারের শাসনে সামাজিক ভাতা প্রাপকরা হয়রানির শিকার হচ্ছেন৷ নথি যাচাইয়ের নামে সরকারী আধিকারিকরা সামাজিক ভাতা প্রাপকদের হয়রানি করছেন৷
এদিন তিনি আরও জানান, পুর ও নগর নির্বাচন অবাদ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার দাবিতে রাজ্য বামফ্রন্ট কমিটি ছয় সদস্যক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করে মেমোরেন্ডাম তুলে দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top