News Flash

  • Home
  • Uncategorized
  • প্রার্থী খঁুজে পাচ্ছে না সিপিএম, তাই এই দাবি, মন্তব্য বিজেপির
Image

প্রার্থী খঁুজে পাচ্ছে না সিপিএম, তাই এই দাবি, মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ পুর ও নগর ভোট নিয়ে সিপিএম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে যে অভিযোগ এনে পুলিশ মহানির্দেশকের কাছে গিয়েছে, এই প্রেক্ষিতে বিজেপি রাজ্য কমিটির বক্তব্য হচ্ছে সিপিএম প্রার্থী খঁুজে পাচ্ছে না প্রতিদ্বন্দ্বিতা করার জন্য৷ এই পরিস্থিতিতে হতাশা থেকে এমন অভিযোগ আনা হয়েছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, সিপিএমের একটি প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশকের সাথে দেখা করেছেন৷ গণতান্ত্রিক দেশে যে কেউ অভিযোগ করতে পারে৷ কিন্তু, মিথ্যা অভিযোগের সাজা আছে৷ সাংবাদিকদের কাছে সিপিএম নেতারা যা বলেছেন তারা জন্য পার্টির অবস্থানটা সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে৷ পঁচিশ বছর যাবৎ যা করেছে তার দোষ বিজেপির উপর চাপানোর চেষ্টা করছেন সিপিএম নেতারা৷ পঁচিশটি বছর গণতান্ত্রিক ব্যবস্থা যথাযথ ভাবে পালন করা হয়নি৷ রাজ্যে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে৷ জনগণ মত প্রকাশের সুযোগ পেয়েছেন৷ সাধারণ ভাবে থানায় যেতে হলেও স্থানীয় নেতার সাহায্য নিতে হত৷ আর তারা বলছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই৷ কমলপুর, বিলোনীয়া, জিরানীয়া ইত্যাদি জায়গায় সন্ত্রাসের কথা বলছে৷ এতদিন কি পরিস্থিতি ছিল৷ মূল কথা হচ্ছে এখন তারা প্রার্থী খঁুজে পাচ্ছেন না৷ তাই এই অভিযোগ আনা হয়েছে৷

সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না৷ ২২ ডিসেম্বর পুর ও নগরের শূণ্য আসনে উপনির্বাচন৷ বিজেপি প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবে৷ দলের রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্বাচনের জন্য কমিটি গঠন করে দিয়েছেন৷ এগার জনের কমিটির চেয়ারম্যান করা হয়েছে শিক্ষামন্ত্রী রতন লাল নাথকে৷ দলের রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব প্রার্থী তালিকা চূড়ান্ত করছেন৷ দুইদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে৷ প্রসঙ্গ টেনে রাজীব ভট্টাচার্য বলেন, ২০১৪ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী দিয়েছিল বলে তাদের মারধর করেছিল সিপিএম৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top