News Flash

  • Home
  • Uncategorized
  • আরও সস্তা পেট্রোল-ডিজেল, ক্রমশই নিম্নমুখী জ্বালানি তেল
Image

আরও সস্তা পেট্রোল-ডিজেল, ক্রমশই নিম্নমুখী জ্বালানি তেল

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): দিন দিন ক্রমশই সস্তা হচ্ছে পেট্রোল-ডিজেল। বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার জেরে পেট্রোল-ডিজেলের দর কমছেই। মঙ্গলবারের পর বুধবার ফের সস্তা হল পেট্রোল-ডিজেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বুধবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় বুধবার আরও ৪৯ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৫.৫৭ টাকা। ডিজেল আরও ৪০ পয়সা কমে হয়েছে ৭০.৩৪ টাকা।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, বুধবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ৫০ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৩.৫৭ টাকা প্রতি লিটার এবং ৪০ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬৮.৪৯ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ৫০ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ৪২ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৯.১২ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭১.৭১ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, জ্বালানি তেলের দর লাগাতার কমতে থাকায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top