News Flash

  • Home
  • Uncategorized
  • ভূস্বর্গে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, বগদামে এনকাউন্টারে খতম সুজাত বুখারি হত্যায় জড়িত সন্ত্রাসবাদী-সহ দুই
Image

ভূস্বর্গে ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, বগদামে এনকাউন্টারে খতম সুজাত বুখারি হত্যায় জড়িত সন্ত্রাসবাদী-সহ দুই

শ্রীনগর, ২৮ নভেম্বর (হি.স.): দক্ষিণ কাশ্মীরের কুলগাম এবং পুলওয়ামার পর এবার সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলা| ভূস্বর্গে জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলার ছাত্তেরগাম এলাকায় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথ অভিযানে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত জঙ্গিদের মধ্যে একজন আবার সাংবাদিক সুজাত বুখারি হত্যার ঘটনায় জড়িত ছিল| তবে, দুঃসংবাদ হল-জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন গুরুতর জখম হয়েছেন ৩ জন সৈনিক|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলার ছাত্তেরগাম এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ভোর থেকেই ছাত্তেরগাম এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হয়| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দু’জন সন্ত্রাসবাদী| জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের নাম হল, নাভিদ জাট| অপরজনের নাম এখনও জানা যায়নি| প্রসঙ্গত, সাংবাদিক সুজাত বুখারি হত্যার ঘটনায় জড়িত ছিল জঙ্গি নাভিদ জাট|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top