News Flash

  • Home
  • Uncategorized
  • নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে সিপিএম, দাবি বিজেপির
Image

নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে সিপিএম, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ রাজ্যে সন্ত্রাস নিয়ে মায়া কান্না করছে সিপিএম৷ খুন করা যাদের ধর্ম, সেই সিপিএমের নেতাদের মুখে এই বিষয়ে কথা বলা মানায়না৷ সন্ত্রাস নিয়ে কথা বলে সিপিএম নির্লজ্জতার প্রমাণ দিয়েছে৷ সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই ভাবেই সন্ত্রাস ইস্যুতে সিপিএমকে তুলোধুনো করেছেন বিজেপির রাজ্য কমিটির মুখপাত্র ডাঃ অশোক সিন্হা এবং নবেন্দু ভট্টাচার্য৷ তাঁদের মতে, সিপিএম সবচেয়ে হিংস্র রাজনৈতিক দল৷ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না৷

এদিন বিজেপি রাজ্যকমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সন্ত্রাস ইস্যুতে সিপিএমকে একহাত নিয়েছেন৷ তিনি বলেন, আজ সকাল থেকে দুদফায় সাংবাদিক সম্মেলনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধী সিপিএম৷ তাঁর কটাক্ষ, প্রকৃতপক্ষে গদিচ্যুত হওয়ার পর সিপিএমের কাছে কোন ইস্যু নেই৷ তাই সন্ত্রাস নিয়ে তারা জমি খঁুজে পাওয়ার চেষ্টা করছে৷ তার দাবি, ১৯৫৮ সালের পর থেকে এই প্রথম কোনও নির্বাচনের পর রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি৷ কারণ, বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না৷ বিদ্রুপের সুরে তিনি বলেন, বিরোধী থেকে শাসক দলে পরিণত হওয়া সত্বেও এখনও বিজেপি কর্মীরাই হুমকির সম্মুখিন হচ্ছেন৷

এদিন বিজেপি রাজ্য কমিটির মুখ্য মুখপাত্র ডাঃ অশোক সিন্হা এক তালিকা প্রকাশ করে সজানিয়েছেন, বাম জমানায় শুধু একটি মাত্র বিধানসভা এলাকায় ৬৯ টি খুনের ঘটনা ঘটেছে৷ তার বক্তব্য, শান্তিরবাজার বিধানসভা এলাকায় সিপিএমের আমলে বিভিন্ন সময়ে বিরোধী নেতা-কর্মীদের খুন করা হয়েছে৷ তাঁর দাবি, খুন করাই সিপিএমের ধর্ম৷ এতদিন যারা বিরোধী ছিলেন দশকের পর দশক তারা এ রাজ্যে সন্ত্রাসের শিকার হয়েছে৷ তাই, এখন সিপিএম সন্ত্রাস নিয়ে কথা বলে নির্লজ্জতার পরিচয় দিচ্ছে৷ তাঁর কথায়, সারা দেশের সমস্ত রাজনৈতিক দল গুলির মধ্যে সিপিএম সবচেয়ে হিংস্র দল৷ তারা কখনই গণতন্ত্রে বিশ্বাস করে না৷ রাজ্যে প্রত্যেক অঞ্চলে সন্ত্রাস নিয়ে তথ্য খঁুজে বের করা হলে এখন সিপিএম যে অভিযোগ তুলছে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হবে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top