News Flash

  • Home
  • Uncategorized
  • ঘুরে দাঁড়ানোর দাওয়াই সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে
Image

ঘুরে দাঁড়ানোর দাওয়াই সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ আগরতলার টাউন হলে রবিবার থেকে শুরু হল সিপিএম দুইদিনব্যাপী ২২তম রাজ্য কমিটির সম্মেলন৷ এই সম্মেলনে সিপিএম রাজ্য কমিটির নেতৃত্বরা এবং কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সহ পলিটব্যুরোর সদস্যরা কিভাবে আগামীদিনে দলকে সাংগঠননিক দিক দিয়ে শক্তিশালী করে তোলা যায় সেই দাওয়াইয়ের সন্ধানে জোর আলোচনা হয়েছে৷ একই সাথে রাজ্যের বর্তমান রাজনৈতিক পিরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷

রবিবার সকাল ১১টায় দলীয় পতাকা উত্তোলন ও শহিদ স্মরণের মধ্য দিয়ে টাউন হল এ শুরু হয়েছে পার্টির রাজ্য সম্মেলন৷ আগের মতো চাকচিক্য না থাকলেও সম্মেলন যোগ দিয়েছেন রাজ্যের সব জায়গায় প্রতিনিধিরা৷ সম্মেলন শুরু হওয়ার আগে দলীয় পতাকা উত্তোলন করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ জানা গেছে, দুদিন ব্যাপী রাজ্য সম্মেলনে রাজ্যের প্রায় ৩০০ প্রতিনিধি যোগ দিয়েছেন৷ আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, মানিক সরকার, বিমান বসু সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ জানা গেছে, দুই দিনের এই রাজ্য সম্মেলনে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে৷ বর্তমানে রাজ্যের পরিস্থিতির কথা বিবেচনা করে ঠিক হয়েছে, এ বছর প্রকাশ্য সমাবেশ হবে না৷ আগামী ২৬ নভেম্বর রাজ্য সম্মেলনের শেষ হবে৷

এদিকে, এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সিপিএমের হাত শক্তিশালী করতে দলীয় কর্মীদের আরও বেশী সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন৷ অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কেন্দ্রের বর্তমান সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ হচ্ছে যথাক্রমে দুর্যোধন ও দুশাসন৷ গোটা দেশকে এক চরম অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে৷

অন্যদিকে, সিপিএম রাজ্য কমিটির সম্পাদক রাজনৈতিক – সাংগঠনিক যে রিপোর্ট এই সম্মেলনে উত্থাপন করেন তাতে উল্লেখ করা হয়েছে, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কেরালায় বামপন্থীরা বিশেষ করে সিপিএম আরএসএস ও বিজেপির আক্রমণের শিকারে পরিণত হয়েছে৷ পার্টির গণভিত্তি দুর্বল করার চেষ্টা চালানো হচ্ছে৷ মোদি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী তৈরী হচ্ছে ব্যাপক জনমত ও প্রতিবাদ৷ বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি তুলেছিল নানা মিথ্যা ও চমকপ্রদ স্লোগান৷ বইয়ে দিয়েছিল বিপুল অর্থ ও প্রতিশ্রুতির বন্যা৷ একাংশ মিডিয়া কিনে নিয়ে সিপিএম ও বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ছড়িয়েছিল বল্গাহীন কুৎসা৷ তুইপ্রাল্যান্ডের স্লোগান তুলে উপজাতি অংশের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল বিজেপির জোট শরিক আইপিএফটি৷ এসব কারণে বিভ্রান্ত হয়েছিলেন রাজ্যের একাংশ মানুষ৷

সিপিএম রাজ্য সম্মেলনে মূলত কিভাবে দল আগামীদিনে ঘুরে দাঁড়াতে পারবে সেই পথ খোঁজার চেষ্টা করা হয়েছে৷ জানা গিয়েছে, আগামীকাল এই সম্মেলনের মধ্য দিয়েই দলের রাজ্য কমিটির নতুন সম্পাদকের নাম ঘোষণা দেওয়া হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top