News Flash

  • Home
  • Uncategorized
  • আগুন-আতঙ্ক সেন্ট্রাল দিল্লির আইসিএআই বিল্ডিংয়ে, ক্ষতিগ্রস্ত স্টেশনারি সামগ্রী এবং ফার্ণিচার
Image

আগুন-আতঙ্ক সেন্ট্রাল দিল্লির আইসিএআই বিল্ডিংয়ে, ক্ষতিগ্রস্ত স্টেশনারি সামগ্রী এবং ফার্ণিচার

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক সেন্ট্রাল দিল্লির আইটিও রোডে অবস্থিত ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) বিল্ডিংয়ে| বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ আইসিএআই বিল্ডিংয়ের তৃতীয় তলায় ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন| ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় বেশ কিছু স্টেশনারি সামগ্রী এবং ফার্ণিচার| যদিও, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীদের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| আইসিএআই বিল্ডিংয়ের তৃতীয় তলায় কি ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে|
দিল্লি দমকলের পদস্থ এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯.১০ মিনিট নাগাদ ফোন করে অবহিত করা হয় আইসিএআই বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুন লেগেছে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের চারটি ইঞ্জিন| দমকল কর্মীরা আইসিএআই বিল্ডিংয়ে পৌঁছনোর পরই জোর তত্পরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দেন| দমকল কর্মীদের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় ৯.৩০ মিনিট নাগাদ আয়ত্তে এসেছে আগুন| দমকলের ওই কর্তা আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, আগুনের লেলিহান শিখায় বেশ কিছু স্টেশনারি সামগ্রী এবং ফার্ণিচার পুড়ে গিয়েছে| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top