News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরের কুলগামে শ্যুটআউট, গুলিবিদ্ধ বালিকা ভর্তি হাসপাতালে
Image

দক্ষিণ কাশ্মীরের কুলগামে শ্যুটআউট, গুলিবিদ্ধ বালিকা ভর্তি হাসপাতালে

শ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.): নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলা| দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার, খুদওয়ানি এলাকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলাকালীন গুলিবিদ্ধ হলেন একজন বালিকা| রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় ওই বালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে খুদওয়ানি এলাকায় অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা| সন্ত্রাসবাদীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালালে, সেনাবাহিনীর জওয়ানরাও যোগ্য জবাব ফিরিয়ে দেন| এরপরই দু’পক্ষের মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই|
শ্যুটআউট চলাকালীন গুলির লড়াইয়ের মাঝে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয় একজন বালিকা| গুলিবিদ্ধ অবস্থায় ওই বালিকাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| গুলিবিদ্ধ বালিকার নাম হল, মুসকান জান| তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল| কুলগাম-এর এসএসপি হরমীত সিং জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের পাকড়াও করতে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top