News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলীতে সিপিএম পার্টি অফিসে হামলা, গণহারে বাইক-গাড়ী ভাঙচুর, ঘায়েল চার
Image

ডুকলীতে সিপিএম পার্টি অফিসে হামলা, গণহারে বাইক-গাড়ী ভাঙচুর, ঘায়েল চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ আবারও আক্রান্ত সিপিএম পার্টি অফিস৷ বিলোনীয়ার পর বিশালগড়, এবার ডুকলীতে৷ পার্টি অফিসে

বুধবার সিপিএমের ডুকলী পার্টি অফিসে হামলা করেছে দুসৃকতীকারীরা৷ ছবি নিজস্ব৷

ঢুকে ব্যাপাক ভাঙচুর এবং নেতাদের উপর হামলার ঘটনায় বুধবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয় শহরতলীর হাপানীয়া এলাকায়৷ হামলায় চারজন সিপিএম নেতা আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায় গাড়ি ও বাইকে৷ একটি গাড়ি ও প্রায় কুড়ি পঁচিশটি মোটর সাইকেল ভাঙা হয়েছে৷ এদিন, মূলত সিপিএম নেতারা ঐ পার্টি অফিসে বৈঠকে বসেছিলেন৷ বৈঠক চলাকালীন দুসৃকতীকারীরা হামলা চালায়৷ সিপিএম নেতারা অভিযোগ করেছেন হামলাকারীরা বিজেপি দলের আশ্রিত৷ সিপিএমের তরফ থেকে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ যদিও খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ যে পার্টি অফিসে হামলা চালানো হয়েছে সেই পার্টি অফিসটি আমতলী থানা থেকে মাত্র ৫০ মিটার দূরে৷

সিপিএমের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের জোট সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী সিপিএম রাজ্য প্রতিনিধিদের সাথে আলোচনায় গণতন্ত্র রক্ষায় এবং স্বাধীনভাবে রাজনৈতিক কার্যকলাপ করা সহ পার্টি অফিসগুলিতে স্বাভাবিকভাবে কাজ করার সুষ্ঠু স্বাাভাবিক প্রতিশ্রুতি দেওয়া সত্বেও শাসক দলে বিজেপির দুবৃত্ত বাহিনীদের দ্বারা আবারও আক্রান্ত হল পশ্চিম জেলার ডুকলী মহকুমা অফিস৷ সিপিএম বিবৃতিতে আরও বলেছে, বুধবার সকাল দশটা নাগাদ পর্টির ডুকলী মহকুমা কমিটির পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযাায়ী পার্টি সভা চলছিল হাপানিয়া পার্টির মহকুমা অফিসে৷ সভায় পার্টি নেতৃত্ব সুব্রত চক্রবর্তী, নারায়ণ দেব সহ মহকুমা কমিটির সমস্ত নেতৃত্বই উপস্থিত ছিলেন৷ সভা চলাকালীন সময় সকাল এগারটা নাগাদ বিজেপি দলের বাইক বাহিনী পার্টি অফিসে আক্রমণ সংগঠিত করে পার্টি নেতৃত্বদের খুনের উদ্দেশ্যে৷ দুর্বৃত্তরা অফিসের সামনে দুইটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করে এবং ২৫-৩০টি বাইক যারা পার্টির সভায় এসেছিলেন সেগুলি ভাঙচুর করে৷ দুর্বৃত্তরা পার্টি অফিসে প্রচুর ছিল প্যাটকেল ছুড়ে মারে৷ এতে অফিসের ব্যাপক ক্ষতি হয়েছে৷ দুর্বৃত্তরা পার্টি অফিসের ভেতরেও আক্রমণ করতে মরিয়া চেষ্টা চালায়৷ দুর্বৃত্তদের আক্রমণে চারজন পার্টি কর্মী ভীষণভাবে আহত হয়েছে৷ আক্রমণ চলাকালীন পার্টি রাজ্য নেতৃত্বের তরফে পুলিশের মহানির্দেশক তথা ডিজিপি এবং পশ্চিম জেলার পুলিশ সুপারকে জানানো হয়৷ তারপর পুলিশ ঘটনাস্থলে যায়৷ পুলিশের সামনেও নাকি হামলা চালানো হয়েছে বলে সিপিএম অভিযোগ করেছে৷ হামলাকারীদের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে সিপিএম পার্টি করা যাবে না৷ পার্টি অফিস খোলা যাবে না৷ লালঝান্ডা চলবে না ইত্যাদি৷ এও হুমকি দেওয়া হয় বিজেপি ছাড়া অন্য পার্টি চলবে না৷

সিপিএম আরও বলেছে, এর আগেও দুইবার এই মহকুমা অফিসে বিজেপি দুর্বৃত্তরা নাকি আক্রমণ করেছে৷ এই হামলার ঘটনায় গোটা মহকুমাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ সিপিএম রাজ্য কমিটি এবং মহকুমা কমিটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে৷ আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশের কাছে দাবী জানিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top