News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে এনকাউন্টারের পর দুই দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ
Image

উত্তরপ্রদেশে এনকাউন্টারের পর দুই দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ

মুজফফরনগর, ৪ নভেম্বর (হি.স.) : রক্তক্ষয়ী এনকাউন্টারের পর দুই কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার রাতে উত্তরপ্রদেশের মুজফফরনগরে ঘটেছে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিনিয়র পুলিশ সুপার এস কে সিং জানিয়েছেন, ওই দুই দুষ্কৃতীদের মাথার দাম ২৫ হাজার টাকা ঘোষণা করেছিল প্রশাসন। রত্নাপুরী গ্রামের একটি ডেয়ারি ফার্ম থেকে মোষ চুরির অভিযোগ ছিল ওই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। গোপন সূত্র থেকে খবর পেয়ে ওই দুই দুষ্কৃতীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। শনিবার রাতে পুলিশকে দেখামাত্রই গুলি ছোড়ে দুষ্কৃতীরা। পাল্টা যোগ্য জবাব দেয় পুলিশ। পরে দুষ্কৃতীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গুলি লাগার ফলে গুরুতর আহত হয়েছে দুই পুলিশকর্মী। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top