News Flash

  • Home
  • Uncategorized
  • দুই ছাত্রগোষ্ঠীর ডেপুটেশনকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে উত্তেজনা
Image

দুই ছাত্রগোষ্ঠীর ডেপুটেশনকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ নভেম্বর৷৷ দুই ছাত্র সংগঠনের ডেপুটেশনকে কেন্দ্র করে কৈলাসহরের রামকৃষ্ণ কলেজে চাপা উত্তেজনা বিরাজ করছে৷ আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতয়েন করা হয়েছে৷

এনএসইউআই রাজ্য সভাপতি রাকেশ দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাধা দত্তের সাথে ডেপুটেশনে মিলিত হন৷ কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পুনরুদ্ধার, রাজনীতি বন্ধের দাবী করা হয়েছে৷ ডেপুটেশন চলাকালে বিদ্যার্থী পরিষদের সমর্থকরা শ্লোগান দিতে থাকে৷ পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করে৷ পরে পরিষদের প্রতিনিধি দল ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন৷ বহিরাগতদের কলেজে ঢুকতে দেওয়া, মাঝে মধ্যে পুলিশী হানারও তীব্র বিরোধীতা করা হয়েছে৷ সোমবার অধ্যক্ষ দেবব্রত গোস্বামী এলে দুই সংগঠনের দাবী সনদ তাঁরা হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাধা দত্ত৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top