News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০  অক্টোবর৷৷ লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে সাংগঠনকে সাজিয়ে তুলার উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস৷

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ ছবি নিজস্ব৷

এআইসিরি সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে প্রতিটি রাজ্যে কংগ্রেসের সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথ সভাপতি নিযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে আশি শতাংশ বুথ সভাপতি সহ বুথ কমিটি গঠন করার কাজ শেষ হয়েছে৷ বাকিগুলিতে আগামী কিছুদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে৷ মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা একথা জানান৷ সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা আরও বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ যেকোনও সময় তিনি খুন হতে পারেন৷ এই ব্যাপারে রাজ্য পুলিশের মহানির্দেশককে জানানো সত্বেও প্রয়োজনীয় এসকর্ট দেওয়া হচ্ছে না৷ এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেসের চিঠির কোন জবাবও দেওয়া হচ্ছে না৷ যদি প্রশাসনের তরফ থেকে কোন ইতিবাচক সাড়া না দেওয়া হয় তাহলে ডিজিপি অফিসে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা আন্দোলন সংগঠিত করবে কংগ্রেস৷

এদিন, সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও অভিযোগ করেন, মিজোরাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুরের বিভিন্ন শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের মধ্যে রেশন বন্টন করা হয়েছে৷ এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত৷ প্রথমে রেশন বন্ধ করা হয়েছিল৷ তারপর পুনরায় রেশন সামগ্রী বন্টন করা হয়েছে৷ এর তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস৷ অন্যদিকে, বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই কিন্তু মানুষের জীবনমানের কোন উন্নতি হয়নি৷ মানুষ নতুন বিজেপি আইপিএফটি জোট সরকারের কাজকর্মে অতিষ্ট হয়ে উঠেছেন৷ নানা জায়গায় জোট শরিকদের মধ্যে বিবাদ হচ্ছে৷

প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, রাজ্যে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়কদের নিরাপত্তা রক্ষী তুলে নিয়েছে৷ অন্যদিকে শাসক দল বিজেপির সিকি আধুলী নেতাদেরও নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে৷ বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতৃত্বরা সভা সমাবেশ করতে গেলে এসকর্ট চাওয়া হলেও প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে না৷ তাতে যেকোনও সময় বড় ধরনের কোন ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বীরজিৎ সিনহা৷ তিনি বলেন, তাঁকে হত্যার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ কয়েকবার তাঁর উপর হামলা চালানো হয়েছে৷ এতসবের পরও আরক্ষা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে না৷ এদিন, সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক, তাপস দে প্রমুখ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top