News Flash

  • Home
  • Uncategorized
  • বর্মা-আস্থানার পর এবার বসসি, বদলির নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ সিবিআই অফিসার
Image

বর্মা-আস্থানার পর এবার বসসি, বদলির নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ সিবিআই অফিসার

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): অলোক বর্মা এবং রাকেশ আস্থানার পর এবার একে বসসি| সিবিআই-এর ‘নির্বাসিত’ ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর ‘নির্বাসিত’ স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা ছুটিতে পাঠানোর সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন| কিন্তু, সিবিআই অফিসার এ কে বসসি বদলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন| সম্প্রতি জরুরিকালীন ভিত্তিতে সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| পাশাপাশি ছুটিতে পাঠানো হয় অলোক বর্মা এবং রাকেশ আস্থানাকে| এখানেই শেষ নয়, সিবিআই অফিসার এ কে বসসিকে আন্দামানের পোর্ট ব্লেয়ারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়|
সিবিআইয়ের ভারপ্রাপ্ত অধিকর্তা এম নাগেশ্বর রাওয়ের নির্দেশেই বদলি করা হয় এ কে বসসিকে| আর তাই বদলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এ কে বসসি| জরুরিকালীন ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন বসসি, তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| পাশাপাশি সিবিআই-এর ‘নির্বাসিত’ স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনেরও আর্জি জানিয়েছেন এ কে বসসি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top