News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে হারাতে কংগ্রেসের সাথে সমঝোতার বার্তা সূর্য্যকান্তের
Image

বিজেপিকে হারাতে কংগ্রেসের সাথে সমঝোতার বার্তা সূর্য্যকান্তের

কলকাতা, ২৯ অক্টোবর৷৷ বিজেপিকে হারাতে কংগ্রেসকে সমর্থনের বার্তা দিলেন সিপিএম পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র৷ শুধু বার্তাই নয় সূর্য্যকান্ত মিশ্র প্রকাশ্যেই বললেন যেখানে সিপিএম নেই সেখানে কংগ্রেসকেই ভোট দিতে৷ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে সোমবার এক সভায় সূর্যকান্ত মিশ্র কংগ্রেসের সাথে নির্বাচনী সমঝোতার বার্তাই দিলেন৷ যদিও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র সূর্য্যবাবুর এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বিষয়টি দলের হাইকমান্ডের কাছে নিয়ে যাবেন বলে জানিয়েছেন৷

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন৷ এর কিছুদিন পর হবে লোকসভা নির্বাচন৷ এর আগে রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে রাজনৈতিক তৎপরতা৷ দেশের শাসক বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলি ইতিমধ্যেই মহাজোট গঠনের জন্য তোরজোর শুরু করেছে৷ যদিও এই মহাজোট এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে৷ আলোচনা পর্যালোচনাতেই সীমাবদ্ধ আছে৷ নেতা নেত্রীরা আলাপ আলোচনা করে চলেছেন৷ চূড়ান্ত ভোবে ঘোষণা দেওয়া হয়নি৷ কিন্তু, সোমবার সূর্য্যকান্ত মিশ্র প্রকাশ্য জনসভাতে বলে দিলেন, কংগ্রেসের সাথে তাঁর দলের নির্বাচনী সমঝোতার আহ্বানের বিষয়টি৷ দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে যেখানে যেখানে কংগ্রেসের সাথে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে তিনি কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আহ্বান রেখেছেন৷ এ প্রসঙ্গে তিনি বলেন বিজেপিকে রুখতে হলে বিকল্প হিসেবে কংগ্রেসকেই বেছে নিতে হবে৷ যদি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসই একমাত্র বিকল্প হয় সেখানে অবশ্যই কংগ্রেসকে ভোট দিতে হবে৷ পশ্চিমবঙ্গ প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, এখানেও তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যে ভোট রয়েছে তা যাতে ভাগাভাগি না হয় সেদিকে লক্ষ্য রেখে কংগ্রেসের সাথে সমঝোতায় সিপিএম আগ্রহী৷ বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার কথাও তিনি বলেছেন৷

এদিকে, সূর্য্যকান্ত মিশ্রের এদিনের সমঝোতার প্রসঙ্গে পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির সভাপতি সৌমেন মিত্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সূর্য্যবাবুর আহ্বানকে তিনি স্বাগত জানাচ্ছেন৷ তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড৷ তিনি আরও বলেন, গত বিধানসভা নির্বাচনে সিপিএমের সাথে আঁতাত করেছিল কংগ্রেস৷ তখনও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তেই হয়েছিল৷ কিন্তু, বিধানসভা নির্বাচনের পর সিপিএম সমঝোতার হাত সরিয়ে নেয়৷ এরপর এখন নতুন করে সিপিএম যেহেতু সমঝোতার পথে এগুতে চাইছে তাই তিনি বিষয়টি দিল্লীতে দলের হাইকমান্ডের কাছে নিয়ে যাবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top