News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বাড়িতে আগুন, গৃহহীন আটটি পরিবার
Image

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বাড়িতে আগুন, গৃহহীন আটটি পরিবার

জম্মু, ২৯ অক্টোবর (হি.স.): বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি। গৃহহীন আটটি পরিবার। সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জেলার সুরানকোট তহশিলের ডোগরিয়ান গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। কিন্তু প্রচুর আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাড়িটির ভেতর থেকে আগুন লেলিহান শিখা বেরোতে থেকে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় দমকলকে। সুরানকোট এবং পুঞ্চ থেকে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আসেন। শুরু হয় আগুন নেভানোর কাজ। টানা কয়েক ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিভে গেলেও কয়েক লক্ষ টাকার আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই বাড়িটির মধ্যে আটটি পরিবার বাস করত। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে আটটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। দমকলের তরফে জানানো হয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।অন্যদিকে পুঞ্চ জেলার মেন্দ্রায় একটি দোকানে আগুন লেগে যায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top