News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে শহিদ পুলিশকর্মীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত জাতীয় স্মৃতিসৌধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

দিল্লিতে শহিদ পুলিশকর্মীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত জাতীয় স্মৃতিসৌধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : জাতীয় পুলিশ দিবস উপলক্ষ্যে রাজধানী দিল্লিতে শহিদ পুলিশকর্মীদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত জাতীয় স্মৃতিসৌধের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি একটি সংগ্রহশালারও উদ্বোধন করেন তিনি।
রবিবার স্মৃতিসৌধে মাল্যদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বর্ষীয়ান বিজেপি সাংসদ লালকৃষ্ণ আদবানি, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু, হংসরাজ গঙ্গারাম আহির, জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত দোভাল। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ জাতীয় পুলিশ স্মৃতিসৌধের জন্য আমি গর্বিত। কিন্তু কিছু প্রশ্নও আমার রয়েছে। বিগত ৭০ বছরে কেন স্মৃতি সৌধটি গড়া হয়নি। কোনও কারণে হয়তো এর কাজ বন্ধ ছিল। কিন্তু আগের সরকারের যদি ইচ্ছা থাকত, যদি তারা এই স্মৃতিসৌধ গড়তে সচেষ্ট হতো তবে কয়েক বছর আগেই এই স্মৃতিসৌধটির কাজ সম্পূর্ণ হয়ে যেত। কিন্তু আগের সরকার এই বিষয়ে কোনও কাজই করেনি।
পুলিশকর্মীদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব পুলিশকর্মী দেশের জন্য নিজের জীবনের বলিদান দিয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। জাতির উদ্দেশ্যে জাতীয় পুলিশ স্মৃতিসৌধকে উৎসর্গকৃত করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।
২১ অক্টোবর ১৯৫৯ সালে আকসাই চিনে হট স্প্রিংয়ে চিনা অনুপ্রবেশ রুখতে গিয়ে শহিদ দশ পুলিশকর্মীর স্মৃতির উদ্দেশ্যেও শ্রদ্ধা জানান তিনি।
প্রধানমন্ত্রী পুলিশকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের সময় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আগেই রাজ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে যায়। অন্যন্যা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছিয়ে যায়। এবার থেকে নেতাজী সুভাষচন্দ্র বসু নামে সাহসী পুলিশকর্মীদের সম্মানিত করা হবে। পুলিশকর্মীদের দক্ষতার জন্য মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা কমে গিয়েছে। উত্তরপূর্বেও ভাল কাজ করেছে পুলিশবাহিনী। শহিদ জওয়ানদের গ্রামের স্কুলগুলিতে যেখানে তারা লেখাপড়া করেছে সেখানে এবার থেকে শহিদ জওয়ানদের মূর্তিও বসানো হবে। প্রথম এনডিএ সরকারের আমলে এই স্মৃতিসৌধের শিলান্যাস হলেও পরবর্তী সরকার সেই কাজ সম্পূর্ণ না করার জন্য উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পুলিশকর্মীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপরও জোর দেন তিনি। আধুনিক যুগে সাইবার ক্রাইম যে আইনশৃঙ্খলা রক্ষা মূল প্রতিবন্ধকতা সেটাই বুঝিয়ে দেন তিনি।
উল্লেখনীয় দিল্লির চাণক্যপুরীতে ৬.১২ একর জমিতে এই স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশবাহিনী, কেন্দ্রীয় পুলিশবাহিনীর আত্মবলিদানকে এর মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে। দেশস্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৪,৮৪৪ জন পুলিশকর্মী শহিদ হয়েছেন। এর মধ্যে চলতি বছরে এই সংখ্যাটা ছিল ৪২৪। কাশ্মীর, পঞ্জাব, অসম, মণিপুর, মিজোরাম, নাগাল্যাণ্ড সহ বিভিন্ন রাজ্যে চলতি বছরে পুলিশকর্মীরা প্রাণ হারিয়েছেন। এই স্মৃতিসৌধে ৩৪,৮৪৪ পুলিশকর্মী নাম খুদিত করা হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top