News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ফের কমল জ্বালানি তেলের দাম
Image

সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ফের কমল জ্বালানি তেলের দাম

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : সাধারণ মানুষদের স্বস্তি দিয়ে ফের কলম জ্বালানি তেলের দাম। রবিবার সকালে রাজধানী দিল্লিতে পেট্রোল দাম ২৫ পয়সা কমে দাঁড়িয়েছে ৮১টাকা ৭৪পয়সা প্রতি লিটার। ডিসেলের দাম ১৭ পয়সা কমে দাঁড়িয়েছে ৭৫টাকা ১৯পয়সা প্রতি লিটার।
বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম ২৫ পয়সা কমে হয়েছে ৮৭টাকা ২১ পয়সা প্রতি লিটার, ডিসেলের দাম ১৮ পয়সা কমে হয়েছে ৭৮টাকা ৮২ পয়সা। তামিলনাডুর চেন্নাইতে পেট্রোলের দাম ২৬ পয়সা কমে দাঁড়িয়েছে ৮৪ টাকা ৯৬ পয়সা প্রতি লিটার।
উল্লেখনীয় বিগত কয়েক মাস ধরে জ্বালানি তেলের দাম এক নাগাড়ে বেড়ে যায় নাজেহাল অবস্থা হয়ে পড়েছিল সাধারণ মানুষদের। শনিবারের পর রবিবারও জ্বালানি তেলের দাম কমার ফলে স্বস্তি নিশ্বাস ফেলল সাধারণ মানুষ। ৪ অক্টোবর অর্থমন্ত্রী অরুণ জেটলি জ্বালানি তেলের দাম ২টাকা ৫০পয়সা কমিয়ে দেওয়ার ঘোষণা করেন। জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধিকে নিয়ে কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখর হয়েছিল বিরোধী দলগুলি অন্যদিকে কেন্দ্র জানিয়েছিল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top