News Flash

  • Home
  • Uncategorized
  • পাক অধিকৃত কাশ্মীরে অনুপ্রবেশের অপেক্ষায় প্রায় ২৫০ জঙ্গি, সতর্ক ভারতীয় সেনা
Image

পাক অধিকৃত কাশ্মীরে অনুপ্রবেশের অপেক্ষায় প্রায় ২৫০ জঙ্গি, সতর্ক ভারতীয় সেনা

শ্রীনগর, ৭ অক্টোবর (হি.স.): পাক অধিকৃত কাশ্মীরে অনুপ্রবেশের অপেক্ষায় প্রায় ২৫০ পাক মদতপুষ্ট জঙ্গি | সীমান্ত লাগোয়া অঞ্চলে লুকিয়ে রয়েছে তারা। তবে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার কড়া পাহাড়ায় এদেশে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে না তারা।
নাশকতার উদ্দেশ্য নিয়ে অপেক্ষায় প্রায় ২৫০ পাক মদতপুষ্ট জঙ্গি | অধিকৃত কাশ্মীরের সীমান্ত লাগোয়া অঞ্চলে লুকিয়ে রয়েছে তারা। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, এদেশে নাশকতার উদ্দেশ্য নিয়েই তাঁরা অনুপ্রবেশের ছক কষছে।
ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল একে ভাট বলছেন, ”পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন টেরর লঞ্চ প্যাড-এ অপেক্ষা করছে প্রায় ২৫০ জঙ্গি। তবে আমাদের সেনা তাঁদের রুখে দেওয়ার জন্য তৈরি। সামনের এক-দু’মাসের মধ্যে তুষারপাত শুরু হবে। সেই সময় দৃশ্যমানতা কম থাকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে জঙ্গিরা এদেশে ঢোকার ছক কষছে। সেনার প্রতিটা জওয়ানকে সতর্ক করা হয়েছে। জঙ্গিদের কাজ এত সহজ হবে না।” সীমান্ত লাগোয়া অঞ্চলে এই মুহূর্তে প্রায় ৩০০ জঙ্গি নাশকতার ছক কষছে বলে সেনাসূত্রে খবর। তাঁদের ধরপাকরের জন্য ভারতীয় সেনা দিন-রাত তল্লাশি চালাচ্ছে বলেও জানান ভাট।
ইতিমধ্যে সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গ একাধিক মিটিং করেছে ভারতীয় সেনা। সীমান্ত লাগোয় অঞ্চলে জঙ্গিদের কার্ষকলাপ নিয়ে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসনকেও।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top