News Flash

  • Home
  • Uncategorized
  • বিবেক তিওয়ারির পরিবারের সঙ্গে দেখা করায় মুখ্যমন্ত্রী যোগীর সামালোচনা করলেন মায়াবতী, সরব অখিলেশও
Image

বিবেক তিওয়ারির পরিবারের সঙ্গে দেখা করায় মুখ্যমন্ত্রী যোগীর সামালোচনা করলেন মায়াবতী, সরব অখিলেশও

লখনউ, ১ অক্টোবর (হি.স.) : অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারির হত্যাকাণ্ডের ঘটনায় উত্তরপ্রদেশের সরকারের নিন্দা মুখর হলেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো ময়াবতী। সোমবার বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতী বলেন, আমি মুখ্যমন্ত্রী হলে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। তারপরেই নিহতদের বর্গের সঙ্গে দেখা করতাম। পাশাপাশি এই ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে নিন্দয় সরব হয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।
সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেন নিহত অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারির পরিবারবর্গ। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিহতের স্ত্রী কল্পনা তিওয়ারি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি চাকরি, ছেলেমেয়েদের লেখাপড়ার বহনের দায়িত্বভার নেওয়ার দাবি করেছেন | যা মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন। তবে নিহতের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাত পর্বকে ভালোভাবে দেখছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী | তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রী হলে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। তারপরেই নিহতদের বর্গের সঙ্গে দেখা করতাম। যে ভাবে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারবর্গের দেখা করেছেন সেই ভাবে করতাম না। এমন মনে হচ্ছে রাজ্যে আইনের শাসন একেবারে ভেঙে পড়েছে।
পাশাপাশি এই ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে নিন্দয় সরব হয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। এদিন তিনি বলেন, সমাজবাদী পার্টি বিশ্বাস করে যে গোটা ঘটনার জন্য রাজ্য সরকারই দায়ী। মৃতের পরিবারবর্গকে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করেছেন তিনি। এছাড়া রাজ্যজুড়ে যেসব ভুয়ো এনকাউন্টারে তাদের হয়েও বিচার চেয়েছেন তিনি।
উল্লেখনীয়, শনিবার ভোররাতে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে| পুলিশের নির্দেশ সত্ত্বেও গাড়ি না থামানোয় ওই গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান লখনউ পুলিশের কর্তব্যরত এক পুলিশ কর্মী| পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে এবং পরে দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি, শেষরক্ষা হয়নি গাড়ির চালকের | গুলিবিদ্ধ হওয়ায় পরে মৃত্যু কোলে ঢলে পড়েন গাড়ির চালক, পেশায় অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি (৩৮)| আর এই মৃত্যুর ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করে গ্রেফতার করে দেওয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top