News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের ভাঙা পার্টি অফিসের ধবংসস্তুপ সরিয়ে ডাকঘরের দাবি
Image

সিপিএমের ভাঙা পার্টি অফিসের ধবংসস্তুপ সরিয়ে ডাকঘরের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ই আগষ্ট৷৷ মুহুরিপুরে সিপিএমের পার্টি অফিসের ধবংসস্তুূপ সরিয়ে করা হোক স্থায়ী ডাকঘর৷ সরকারি এই জায়গায় এতদিন বলপূর্বক সিপিআইএম তাদের পার্টি অফিস স্থাপন করেছিল বলে অভিযোগ৷ মুহুরিপুরবাসীর দাবী, এই জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তোলা হোক সাব-পোষ্ট অফিস৷ তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় সিপিএম নেতৃত্ব ওই জায়গাটি দখল করে ছিলেন৷ মহুরিপুরের সুস্থ জীবনধারনের পরিকাঠামো গড়ে উঠুক তারা চায়নি৷ তৎকালীন সময়ের মন্ত্রী বাদল চৌধুরী মুহুরী নদীর উপর সেতুর উদ্বোধন করেছিলেন৷ পরে ট্রিটম্যান্ট প্ল্যান্ট উদ্বোধনের সময়ও এই দাবি জানানো হয়েছিল৷ কিন্তু দাবি পূরণ হয়নি৷ এলাকাবাসীরা জানান, ১৯৬৫ সালে পূর্ব মুহুরিপুর মৌজার রেকর্ডে আছে ডাকঘরের নাম৷ ১৯৬৫ ইংরেজির জানুয়ারি মাসের ১ তারিখ তা রেকর্ড হয় খাতায়৷ এর খতিতান নম্বর ১ এবং দাগ নম্বর ৫২৯, হাল নম্বর ৫৩০ মোট জমি ২ গন্ডা৷ জমি জরিপে দেখা যায় খতিয়ান নং /৬ সাবেক দাক নং ১৪০৩ ৫২৯ হচ্ছে হাল জায়গার পরিমাণ সেই ২ গন্ডাই আছে৷
এলাকাবাসীরা মনে করছেন, রাজ্যে এখন ক্ষমতায় বিজেপি৷ আর কেন্দ্রেও বিজেপি সরকার৷ তাই দাদের দাবি নিশ্চয়ই রাখবে সরকার৷ মুহুরিপুরবাসীর স্বার্থে রাজ্য সরকার এবং স্থানীয় বিজেপি নেতৃত্বরা বিষয়টি নিয়ে ভেবে দেখুন বলে জানান স্থানীয় জনগণ৷ এলাকার যুবক রবীন্দ্র দাস জানান, ডাকঘরের প্রয়োজনীয়তা সবসময়ই থাকবে৷ তাই এই নির্দিষ্ট জায়গায় গড়ে তোলা হোক মুহুরিপুরের সাব-পোষ্ট অফিস৷ যৃা বাম আমলে বেআইনিভাবে দখল করে পার্টি অফিস গড়ে তোলা হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top