News Flash

  • Home
  • Uncategorized
  • শপিংমলে প্রেমিকের হাতে খুন প্রেমিকা, আত্মহত্যার চেষ্টা প্রেমিকের
Image

শপিংমলে প্রেমিকের হাতে খুন প্রেমিকা, আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

গ্রেটার নয়েডা, ২৩ জুন (হি.স.) : শপিং মলে প্রেমিকাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত পরে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়েডার একটি শপিং মলে। ঘটনার পর অভিযুক্ত প্রেমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত কুলদীপ সিং শুক্রবার হঠাৎ ওই শপিং মলে হাজির হয়। সেখানেই একটি শো-রুমে চাকরি করেন তার প্রেমিকা। এদিন সংশ্লিষ্ট শো-রুম থেকে বেরিয়ে শৌচাগারের দিকে যাওয়ার সময় ওই তরুণীর ওপর হামলা চালায় অভিযুক্ত কুলদীপ সিং। পরপর কয়েকবার তাঁকে কোপায় ধারাল অস্ত্র দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর সেখান থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে সেখান আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরুণীর পরিবারের অভিযোগ, গত কয়েকমাস ধরেই মেয়ের ওপর নানা ভাবে অত্যাচার করছিল অভিযুক্ত। প্রাণনাশেরও হুমকি দেয় সে। এরপরই মেয়ের কাজে যাতায়াতের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top