News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে তালিবান হামলা, মৃত্যু অন্তত ৩০ জন সৈনিকের
Image

আফগানিস্তানে তালিবান হামলা, মৃত্যু অন্তত ৩০ জন সৈনিকের

কাবুল, ২০ জুন (হি.স.): আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দু’টি চেক পয়েন্টে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন অন্তত ৩০ জন আফগান সৈনিক| ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন| প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল জি মালিকজাই জানিয়েছেন, ঈদ-উল-ফিতর-এর এই প্রথম বড়সড় হামলা চালালো তালিবান সন্ত্রাসবাদীরা|
প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র আরও জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার ভোরে বাদঘিস প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দু’টি চেক পয়েন্টে হামলা চালায় তালিবান সন্ত্রাসবাদীরা| বাদঘিস প্রাদেশিক কাউন্সিলের প্রধান আব্দুল আজিজ বেক জানিয়েছেন, ‘বিভিন্ন দিক থেকে এসে হামলা চালায় বহু সংখ্যক তালিবান সন্ত্রাসবাদীরা| বেশ কিছুক্ষণের গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন আফগান সৈনিক|’ এদিকে, বাদঘিস প্রদেশের অন্য এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হয়েছে ১৫ জন তালিবান সন্ত্রাসবাদী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top