News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদেও অশান্ত কাশ্মীর, আর্নিয়া সেক্টরে পাকিস্তানি হামলা
Image

ঈদেও অশান্ত কাশ্মীর, আর্নিয়া সেক্টরে পাকিস্তানি হামলা

শ্রীনগর, ১৬ জুন (হি.স.): খুশির ঈদেও অশান্ত জম্মু ও কাশ্মীরের, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত| শনিবার ভোর চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের আর্নিয়া সেক্টরে ভারত-পাকিস্তানি আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| বিএসএফ-এর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, ‘শনিবার ভোর চারটে নাগাদ আর্নিয়া সেক্টরে গুলিবর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্স| প্রত্যাঘাতে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী|’ পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে প্রাণহানির কোনও খবর নেই|
পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার হামলার জেরে বীতশ্রদ্ধ ভারতীয় সেনা জওয়ানরা| কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার, রামগড় সেক্টরে পাকিস্তানি হামলায় শহিদ হন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন অফিসার সহ চারজন জওয়ান| এমতাবস্থায় ওয়াঘা সীমান্তে, ইন্দো-পাক সীমান্তের ছবিটা এবার একেবারে অন্যরকম| ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এ বছর আটারি-ওয়াঘা সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্সদের মিষ্টি বিতরণ করলেন না সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top