News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস শেষ, তাদের বাদ দিয়ে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার, মনে করেন ওয়েইসি
Image

কংগ্রেস শেষ, তাদের বাদ দিয়ে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার, মনে করেন ওয়েইসি

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) : কংগ্রেস শেষ হয়ে গেছে | কংগ্রেস বাদে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার। আরএসএসের কার্যক্রমে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিত হওয়া নিয়ে কড়া বার্তা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসির |
আরএসএসের কার্যক্রমে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিত হওয়া নিয়ে বিতর্ক কিছুতেই বন্ধ হচ্ছে না | নাগপুরে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া ও আরএসএস প্রতিষ্ঠাতা হেডগেওয়ারকে শ্রদ্ধা জানিয়ে ‘ভারতমাতার মহান সন্তান’ বলায় আপত্তি জানিয়ে কংগ্রেসকে সমালোচনায় ভরিয়ে দিলেন বার্তা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি |হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন,শতাব্দী প্রাচীন দলটা যে উঠে যাওয়ার মুখে, এটা তারই লক্ষণ।কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। নইলে একটা লোক ৫০ বছর কংগ্রেসে কাটানোর পাশাপাশি দেশের রাষ্ট্রপতি পদেও থাকার পর আরএসএসের হেডকোয়ার্টারে যায়! এখন ওই পার্টির সামনে কোনও আশার আলো নেই | তাই কংগ্রেস বাদে অন্যদের নিয়ে বিজেপির বিকল্প গড়ার পক্ষে সওয়াল করেন ওয়েইসি | বলেন, আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট তৈরি করা দরকার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top