News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২২-এর মধ্যে প্রত্যেক ভারতীয়ের জন্য বাড়ি তৈরি করবে কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী
Image

২০২২-এর মধ্যে প্রত্যেক ভারতীয়ের জন্য বাড়ি তৈরি করবে কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : প্রত্যেক ভারতীয়ের জন্য ২০২২ সালের মধ্যে বাড়ি তৈরি করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে। মঙ্গলবার নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাপ্রাপ্তদের সঙ্গে বৈঠকে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, আবাসন সেক্টরটি এনডিএ সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রত্যেক ভারতীয়ের জন্য ২০২২ সালের মধ্যে বাড়ি তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র ইট এবং মর্টর নয়। এটি জীবনধারণের জন্য গুণগতমানের উৎকর্ষতা এবং স্বপ্ন সত্যি হওয়া। প্রত্যেক মানুষই চায় তার নিজের বাড়ি হোক। নারী ও পুরুষ নির্বিশেষে মানুষ অতিরিক্ত খুশি হয় যখন তার একটা বাড়ি থাকে। এই প্রকল্পের লক্ষ্যই হচ্ছে নারী, প্রতিবন্ধী, তফশিলি জাতি ও উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষদের যাতে নিজেদের বাড়ি পায়। নাগরিকদের মর্যাদার বৃদ্ধির জন্য প্রকল্পটি কাজ করে চলেছে। এর থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। এই প্রকল্পে নির্মিত আবাসন গুণগতমান বাড়ানোর জন্য দক্ষতা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পটি দালাল, দুর্নীতিমুক্ত। মানুষ যাতে কোনও রকম দুর্ভোগ ছাড়া এই প্রকল্পের সুফল পেতে পারে সেই দিকটি কেন্দ্র খতিয়ে দেখছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top