News Flash

  • Home
  • Uncategorized
  • অপ্রয়োজনীয় খরচের উপর লাগাম টানতে উদ্যোগী মুখ্যমন্ত্রী কুমারস্বামী
Image

অপ্রয়োজনীয় খরচের উপর লাগাম টানতে উদ্যোগী মুখ্যমন্ত্রী কুমারস্বামী

বেঙ্গালুরু, ৩ জুন (হি.স.): রাজ্যেকে বেহাল আর্থিক অবস্থা থেকে টেনে তোলার জন্য অভিনব উদ্যোগ নিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। সেই সূত্রে প্রশাসনিক আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন প্রশাসনের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনার।সরকারী নির্দেশিকা জারি করে মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী প্রশাসনিক খরচ কাটছাট করতে বলেছেন। বিভিন্ন দফতরের তরফ থেকে গাড়ি কেনার যে আবেদন জমা পড়েছে তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। সরকারি কার্যালয় বা আধিকারিকদের বাসভবনের অযথা সংস্কার করে টাকা ব্যায়ের উপর রাশ টানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি প্রশাসনিক বৈঠক চলাকালীন সরকারী কর্মীদের মোবাইল ফোন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের ফলে বৈঠকের পরিবেশ বিঘ্নিত হয়। ক্ষমতায় আসার ১১ দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিলেন কুমারস্বামী।অন্যদিকে বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা কমিয়ে এনে খরচের উপর লাগাম টানতে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top