News Flash

  • Home
  • Uncategorized
  • জোটের বিবাদ চরমে, শান্তিরবাজার ও সাব্রুম সহ নানা স্থানে অবরোধ, চলছে অঘোষিত বনধ
Image

জোটের বিবাদ চরমে, শান্তিরবাজার ও সাব্রুম সহ নানা স্থানে অবরোধ, চলছে অঘোষিত বনধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ শান্তিরবাজার, সাব্রুম সহ রাজ্যের দক্ষিণ জেলায় অঘোষিত বন্ধ চলছে৷ বিজেপি ও আইপিএফটি বিবাদ

সাব্রুমে আইপিএফটির পথ অবরোধ আন্দোলন৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

অবসানের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ পথ অবরোধে সমগ্র দক্ষিণ জেলা রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুপুর বারটা পর্যন্ত৷ শান্তিরবাজারে সখিরামবাড়ি এবং সাব্রুমের শাঁখবাড়িতে মঙ্গলবার আইপিএফটি জাতীয় সড়ক অবরোধ করেছে৷ বিএসি চেয়ারম্যানের দাবিতেই আইপিএফটির এই বিদ্রোহ বলে জানা গিয়েছে৷ এদিন পুলিশ এবং অন্যান্য সুরক্ষা বাহিনী যথেষ্ট ধৈর্যের সঙ্গে সুপরিকল্পিতভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছে৷

জানা গেছে, সকাল ছয়টা থেকেই শান্তিরবাজার সখিরামবাড়ি এবং সাব্রুমের শাঁখবাড়িতে আইপিএফটি জাতীয় সড়ক অবরোধ করেছিল৷ জাতীয় সড়ক অবরোধের ফলে দক্ষিণ জেলা সমগ্র রাজ্য থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ এই অবরোধকে ঘিরে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠেছিল৷ রাজ্য প্রশাসন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, পরিকল্পনামাফিক অবরোধ সংগঠিত করা হয়েছে৷ ভোর পাঁচটায় অবরোধ করার চেষ্টা শুরু হয়৷ যদিও সুরক্ষা বাহিনীর কাছে আগাম খবর থাকায় ততক্ষণে আইপিএফটি কর্মী সমর্থকদের একসঙ্গে পথে বসতে দেওয়া হয়নি৷ পুলিশ যথেষ্ট ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছে৷

জানা গেছে, রাজ্যের অন্যান্য বিভিন্ন এলাকায়ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে৷ সোমবার চাম্পাহওরে থানা ঘেরাও করেছিল আইপিএফটি সমর্থকরা৷ এমনকি থানায় ভাঙচুর চালানো হয়৷ মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন স্থানে সে ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে৷ তবে পুলিশ ও অন্যান্য সুরক্ষা বাহিনী যথেষ্ট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে৷ প্রত্যন্ত এলাকার থানাগুলির বাইরে সুরক্ষাবলয় তৈরী করা হয়েছে৷

রাজ্যের উপজাতিপ্রধান প্রায় সব এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ তবে বিভিন্ন এলাকায় ব্যাপক হারে সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ অন্যদিকে বিজেপি রাজনৈতিকভাবে সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে৷ যেকোনও সময় আইপিএফটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে আশঙ্কায় দলের স্থানীয় নেতাদেরও সেভাবে তৈরী থাকতে বলা হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে আইপিএফটি কী ধরনের পদক্ষেপ নেবে তা এখনও স্পষ্ট নয়৷

এদিন অবরোধ প্রত্যাহারে দফায় দফায় প্রশাসনের তরফে আইপিএফটির সাথে আলোচনা করা হয়৷ কিন্তু, প্রতিক্ষেত্রেই কোন সুরহা মিলছিল না৷ অবশেষে যাত্রী দূর্ভোগের কথা চিন্তা করে দুপুর বারটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে আইপিএফটি৷ কিন্তু, ফের জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েই এদিনের অবরোধ প্রত্যাহার করেছে আইপিএফটি৷ তাঁদের সাফ কথা, বিএসি চেয়ামর্যান সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে৷ নইলে, সারা রাজ্যেই এভাবেই অস্থিরতা জিইয়ে রাখবে আইপিএফটি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top