News Flash

  • Home
  • Uncategorized
  • এক্সিট পোলে বিনোদন রয়েছে, কিন্তু ক্ষমতায় ফের আমরা আসছি দাবি সিদ্দারামাইয়ার
Image

এক্সিট পোলে বিনোদন রয়েছে, কিন্তু ক্ষমতায় ফের আমরা আসছি দাবি সিদ্দারামাইয়ার

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : এক্সিট পোলের ভবিষ্যৎবাণীকে নস্যাৎ করে দিয়ে ফের ক্ষমতায় ফিরে আসার প্রসঙ্গে আশাবাদী সিদ্দারামাইয়া। রবিবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক ট্যুইটবার্তায় রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া লেখেন, ‘আগামী দুইদিন এক্সিট পোলে আমাদের বিনোদন দেবে। এক্সিট পোলে বিশ্বাস করা মানে হল যে ব্যক্তি সাঁতরে নদী পার হতে পারছে না। সে পরিসংখ্যানবিদের দ্বারস্ত হয়েছেন। যিনি তাকে বলছেন নদীর গড় নাব্যতা ৪ ফুট। মনে রাখা উচিত ৬ ফুট, ৪ ফুট এবং ২ ফুট যোগ করে গড় করলে তা হয় ৪/ ৬ ফুট গভীরতায় এক ব্যক্তি জলে ডুবে মারা যেতে পারে। তাই দলীয় কর্মী ও সমর্থকদের বলছি এক্সিট পল নিয়ে চিন্তা করবেন না। আনন্দ ও উপভোগ করুণ। কারণ ক্ষমতায় ফের আমরা আসছি।’
প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী সমীক্ষায় দাবি করা হয়েছে কর্ণাটক বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে সিদ্দারামাইয়ার মতোই ফের ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে আশা প্রকাশ করেছেন কর্ণাটকের কংগ্রেসের প্রদেশ সভাপতি জি পরমেশ্বর। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ম্যাজিক সংখ্যা ১১৩ র গণ্ডি পেরিয়ে রাজ্যের ফের কংগ্রেস ক্ষমতায় আসবে। দলের তৃণমূলস্তরের কর্মী, সমর্থক এবং প্রার্থীদের সঙ্গে কথা বলে এমটাই আমার মনে হয়েছে।’ কিন্তু যদি ত্রিশঙ্কুর প্রশ্নে তিনি নীরব থেকে গিয়েছেন। কংগ্রেস যদি জেতে তবে সে ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেই তিনি জানিয়েছেন তা হাইকম্যাণ্ড ঠিক করবেন। এদিকে এদিন সিদ্দারামাইয়া জানিয়েছেন একজন দলিতের জন্য তিনি তার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন।
এদিন কংগ্রেসের আরও এক নেতা পবন খেরা জানিয়েছেন, জেডি(এস) জোটে্ যাওয়ার তেমন পরিস্থিতি তৈরি হবে না। এক্সিট পলের প্রতি আমার কোনও বিশ্বাস নেই।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top