News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় ঝড়ের দরুন বহু বিমানের উঠা-নামা বন্ধ, ডাইভার্ট হয়ে আসা বহু যাত্রী আটকা পড়লেন আগরতলা বিমানবন্দরে
Image

কলকাতায় ঝড়ের দরুন বহু বিমানের উঠা-নামা বন্ধ, ডাইভার্ট হয়ে আসা বহু যাত্রী আটকা পড়লেন আগরতলা বিমানবন্দরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ প্রবল ঝড় বৃষ্টির দরুণ কলকাতা বিমানবন্দরে বিমানের উঠা-নামা স্তব্ধ হয়ে পড়ে৷ বহু বিমান বাতিল করা হয়েছে৷ অন্যদিকে বিভিন্ন বিমানবন্দর থেকে যেসব বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণের সূচি ছিল সেগুলির কয়েকটি আগরতলা বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে৷ প্রায় তিন শতাধিক বিমানযাত্রী আগরতলা বিমানবন্দরে আটকা পড়ে গিয়েছেন৷ তারা কলকাতা সহ দেশের অন্যান্য রাজ্যে জরুরী প্রয়োজনে যাওয়ার কথা ছিল৷ আগরতলা বিমানবন্দরে আটকা পড়া বিমানযাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে৷ নেই প্রয়োজনীয় খাদ্য ও পানীয় জলের৷ এই অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠেন এবং বিমানবন্দর কতৃপক্ষের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন৷
সংবাদে প্রকাশ, রবিবার কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি হয়৷ ঝড়ের দরুন বিমান পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়৷ আগরতলা থেকে একটি ইন্ডিগোর একটি বিমান যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণের সূচি ছিল৷ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷ প্রবল ঝড়ের দরুন আকাশে দীর্ঘ সময় চক্কর কাটার পরও অবতরণ করতে সফল হয়নি৷ পরে বিমানটি ভূবনেশ্বর বিমানবন্দরে চলে যায়৷ সেখানেও অবতরণ করতে পারেনি৷ পরে কলকাতা বিমানবন্দরে পুনরায় অবতরণের চেষ্টা করেছে৷ তাতেও ব্যর্থ হয়৷ প্রায় চার ঘন্টা আকাশে ঘুরপাক করে বিমানটি পুনরায় আগরতলায় ফিরে আসে৷ এদিকে, বিমানটি আগরতলা বিমানবন্দরে অবতরণ করে এবং যাত্রীদের নামিয়ে দেয়৷ আশ্চর্য্যের বিষয় হচ্ছে সেই সময় আগরতলা বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদের নিয়ে ইন্ডিগোর এই বিমানটি পরবর্তী সময়ে কলকাতার উদ্দেশ্যে উড়ান দেয়৷ তাতেই ক্ষেপে উঠেন ফেরত আসা যাত্রীরা৷ তাদের অভিযোগ ইন্ডিগো কর্তৃপক্ষের উচিত ছিল যাদেরকে নামানো হয়েছে তাদেরকে প্রথমে কলকাতায় পৌঁছানো৷ কিন্তু, তা করেননি কতৃপক্ষ৷ এনিয়ে বিক্ষোভ দেখান যাত্রীরা৷
অন্যদিকে, কলকাতা-দিল্লী রুটে বহু বিমান ডাইভার্ট করা হয়েছে৷ এছাড়াও স্পাইসজেটের একটি বিমান ভাগডোগ্রা থেকে কলকাতা যাওয়ার সূচি ছিল৷ পাইলট কলকাতা বিমানবন্দরে অবতরণ করাতে না পেরে যাত্রী নিয়ে সোজা চলে আসেন আগরতলা৷ জরুরী ভিত্তিতে স্পাইস জেটের এই বিমানটিও আগরতলা বিমানবন্দরে অবতরণ করানো হয়৷ তাছাড়া, ভাগডোগ্রা থেকে চেন্নাই ভায়া কলকাতা রুটে গো এয়ারের একটি বিমানকেও জরুরী ভিত্তিতে আগরতলা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে না পারায়৷ তাছাড়া আরও একটি বিমান ভূবনেশ্বরে জরুরী অবতরণ করানো হয়েছে৷ তাতে বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে৷
এদিকে, আগরতলা বিমানবন্দরে আটকা পড়ে আছেন প্রায় তিন শতাধিক যাত্রী৷ তাদের অভিযোগ এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের কোনরকম সহযোগিতা করা হচ্ছে না৷ তারা নানা সমস্যায় পড়েছেন৷ এছাড়া বিমান সংস্থার তরফ থেকেও কোন ব্যবস্থা করা হয়নি৷ চরম অব্যবস্থার মধ্য দিয়ে বিমানবন্দরে অবস্থান করছেন যাত্রীরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top