News Flash

  • Home
  • Uncategorized
  • যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নলিনীর আগাম মুক্তির আবেদন খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট
Image

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নলিনীর আগাম মুক্তির আবেদন খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট

চেন্নাই, ২৭ এপ্রিল (হি.স.) : রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নলিনীর আগাম মুক্তির আবেদন খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। ১৯৯৪ সালে তামিলনাড়ু সরকারের চালু করা সংবিধানের ১৬১ ধারায় মেয়াদ শেষের আগেই জেল থেকে ছেড়ে দেওয়ার আওতায় নলিনী ২০১৪-র ২২ ফেব্রুয়ারিতে আগাম মুক্তির আবেদন করেছিলেন রাজ্য সরকারের কাছে। আদালতেও আবেদন করেন। যদিও এক বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দিলে হাইকোর্টে চ্যালেঞ্জ করেন নলিনী। গত ২৪ এপ্রিল রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি কে কে শশীধরন ও বিচারপতি আর সুব্রহ্মন্যমের বেঞ্চ।
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একই ধরনের একটি আবেদন বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করে নলিনীর আবেদনের বিরোধিতা করেছিল। তারপর এক বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের শুনানির সাপেক্ষে নলিনীর আবেদন বিবেচনা করতে রাজ্য সরকারকে নির্দেশ দেয়।
সুপ্রিম কোর্ট ২০১৬-র মার্চের রায়ে পরিষ্কার জানিয়ে দেয়, ফৌজদারি দণ্ডবিধির ৪৩৫ ধারায় মেয়াদ ফুরনোর আগে আগাম মুক্তি দিতে হলে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্ত করা মামলাগুলিতে কেন্দ্রের সম্মতি দরকার। এক বিচারপতির বেঞ্চের রায় বহাল রেখে ডিভিশন বেঞ্চ জানায়, নলিনীকে সুপ্রিম কোর্টে বকেয়া থাকা আবেদনের ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, নলিনীর আবেদন বাতিল করে দেয়। এক বিচারপতির বেঞ্চের বক্তব্যের সঙ্গে তারা সম্পূর্ণ সহমত বলে জানায় ডিভিশন বেঞ্চ।
তবে শুনানির সময় বেঞ্চের সামনে নলিনীর কৌঁসুলি রাধাকৃষ্ণান বলেন, তাঁর মক্কলে ১৬১ ধারার আওতায় আগাম মুক্তির আবেদন করেছেন। এই মামলার সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশের কোনও সম্পর্কই নেই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top