News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাট হিংসা মামলায় প্রাক্তন বিজেপি মন্ত্রী মায়া কোদনানিকে বেকসুর খালাস দিল অাদালত
Image

গুজরাট হিংসা মামলায় প্রাক্তন বিজেপি মন্ত্রী মায়া কোদনানিকে বেকসুর খালাস দিল অাদালত

আমেদাবাদ, ২০ এপ্রিল (হি.স.) : গুজরাটের প্রাক্তন বিজেপি মন্ত্রী মায়া কোদনানিকে বেকসুর খালাস করল গুজরাট হাইকোর্ট৷ ২০০২ সালে গুজরাটের নারোড়া পাতিয়া মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, নারোড়া ও তার পরবর্তীতে গোধরা হিংসায় জড়িত ছিলেন এই মন্ত্রী৷ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে অন্য এক আদালত৷ শাস্তিস্বরূপ ২৮ বছরের কারাদন্ড হয় মায়ার৷
বিজেপি নেত্রী মায়া কোদনানির সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছিলেন বজরং দলের নেতা বাবু বজরঙ্গিও৷ আদালতের পক্ষ থেকে মায়াকে ২৮ বছর ও বাবুকে আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয়েছিল৷ একই সঙ্গে অারও ৩২ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছিল৷ কিন্তু মায়া ও বাবু আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল করেন৷ বাবু বজরঙ্গির সাজার কোনও পরিবর্তন হয়নি৷ তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখল হাইকোর্ট৷ কিন্তু মায়া কোদনানিকে বেকসুর খালাস করল গুজরাট হাইকোর্ট৷ এই মামলায় সম্প্রতি সাক্ষ্য দিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহও। সে সময় প্রত্যাশা মতই কাঠগড়ায় দাঁড়িয়ে মায়া কোদনানির পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন অমিত শাহ। তিনি বলেছিলেন, ঘটনার সময় কোদনানি ওই এলাকায় ছিলেন না, সে সময় তিনি বিধানসভায় এবং পরে শোলা সিভিল হাসপাতালে ছিলেন।
গুজরাট হাইকোর্টের বিচারপতি হর্ষ দেবানি ও বিচারপতি এ এস সুরপেহিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়৷ গত অগাস্টে এই মামলার ফের আদালতে ওঠে৷
উল্লেখ্য, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা রেল স্টেশনে হিংসাত্মক ঘটনাটি ঘটে৷ সবরমতী এক্সপ্রেসের এস-৬ কোচে ৫৮ জনের প্রাণহানি হয়৷ ২৮ ফেব্রুয়ারি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গি দল গুজরাট বনধের ডাক দেয়৷ আমেদাবাদের নারোড়া পাতিয়া এলাকায় মোট ৯৭ জন মারা যান৷ পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি আমেদাবাদে নারোড়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ১১ জনকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে মায়া কোদনানির বিরুদ্ধে। এছাড়া সে সময় একাধিক হিংসায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকশো মানুষ মারা যায়। এই ঘটনায় ২০১২ সালের অগস্টে সিটের (বিশেষ তদন্তকারী দল) দায়ের করা মামলায় জড়িত থাকা বাবু বজরঙ্গিসহ ৩২ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মায়া কোদনানিকে ২৮ বছর এবং বাবু বজরঙ্গিকে আজীবন কারাদণ্ড শোনায় বিশেষ আদালত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top