News Flash

  • Home
  • Uncategorized
  • এটাহতে আবারও নাবালিকাকে ধর্ষণ ও খুন, গ্রেফতার মূল অভিযুক্ত
Image

এটাহতে আবারও নাবালিকাকে ধর্ষণ ও খুন, গ্রেফতার মূল অভিযুক্ত

লখনউ, ২০ এপ্রিল (হি.স.): দেশজুড়ে ধর্ষণের মতো নক্ক্যারজনক ঘটনা ক্রমশ বেড়েই চলেছে| উন্নাও ও কাঠুয়ার পর আবারও সংবাদের শিরোনামে উত্তর প্রদেশের এটাহ| এটাহ জেলায় ধর্ষণের পর খুন করা হল ন’বছর বয়সি এক নাবালিকাকে| বৃহস্পতিবার গভীর রাতে পাশবিক অত্যাচারের ঘটনাটি ঘটলেও, শুক্রবার ভোররাতে নক্ক্যারজনক ঘটনাটি প্রকাশ্যে এসেছে এটাহ জেলার আলিগঞ্জ থানার অন্তর্গত কেলটা এলাকায়| নক্ক্যারজনক এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ধর্ষক ও খুনিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ| ধৃতের নাম হল, পিন্টু|
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেলটা এলাকায় নিজের কাকার বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতে বিয়ে বাড়িতে এসেছিলেন ন’বছর বয়সি ওই নাবালিকা| বিয়ের পর থেকেই মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা| অনেক খোঁজাখুঁজির পর বিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গায় নাবালিকার অর্ধনগ্ন-মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিজনরা| নাবালিকার পরিবারের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে তাঁদের মেয়েকে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে| শিশুকন্যার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পিন্টু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে| ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩৭৬ (ধর্ষণ) ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে|
উল্লেখ্য, দিন দুয়েক আগে এটাহ জেলার কোতওয়ালি নগর পুলিশ স্টেশন থেকে মাত্র দু’কিলোমিটার দূরে সীতলপুর গ্রামে ধর্ষণের পর খুন করা হয় আট বছর বয়সি এক নাবালিকাকে| ওই ঘটনার পর থেকে এমনিতেই উত্তেজনা বিরাজমান এটাহ জেলায়| এরই মধ্যে ন’বছর বয়সি নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় আবারও সংবাদের শিরোনামে এটাহ জেলা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top