News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ
Image

কর্ণাটকের নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন অমিত শাহ

বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.) : বহু বছর ধরে গেরুয়া সন্ত্রাস এবং হিন্দু সন্ত্রাসের কথা বলে বিশ্বের দরবারে ভারতের সম্মানহানি করে এসেছে কংগ্রেস। বুধবার কর্ণাটকের এক নির্বাচনী জনসভা থেকে নজিরবিহীন ভাবে এমনই ভাষায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমিত শাহ। এদিন তিনি বলেন, ‘রাহুলজি সন্ত্রাসের কোনও ধর্ম হয়? এখন কংগ্রেস বলছে তারা এইরকম কোনও কথা বলেননি। বহু কংগ্রেস নেতা এমনকি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রকাশ্যে (অন রেকর্ড) এই কথাগুলি বলেছিলেন।’

পাশাপাশি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, ‘‘আমাদের যখন দুইজন সাংসদ ছিল তখন একবার রাজীব গান্ধী ব্যঙ্গ করে বলেছিলেন ‘বিজেপি বিশ্বাস করে আমরা দুই আমাদের দুই’। আজ সংসদে বিজেপির পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ১৬০০-র বেশি বিধায়ক রয়েছে এখন আমাদের। ২০টি রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি। বহু পৌরনিগম এবং পৌরসভা আমাদের দখলে রয়েছে।’’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top