News Flash

  • Home
  • Uncategorized
  • লিখিত পরীক্ষার মাধ্যমেই যোগ্যদেরচাকুরি প্রদান করা হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

লিখিত পরীক্ষার মাধ্যমেই যোগ্যদেরচাকুরি প্রদান করা হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজ্য সরকার চাকুরি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখবে৷ লিখিত পরীক্ষার মাধ্যমেই যোগ্যদের চাকুরি প্রদান করা হবে৷ কোনও ধরনের মৌখিক ইন্টারভিউ-এর ব্যবস্থা থাকবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ প্রজ্ঞাভবনে ভারত সরকারের খাদ্য ও গণবন্টন মন্ত্রক এবং রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থবিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে অয়োজিত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের কম্পিউটারাইজেশন এবং সংস্কারের লক্ষ্যে উন্নতকরণ বিষয়ে এক আঞ্চলিক কর্মশালায় উদ্বোধকের ভাষণে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
কেন্দ্রীয় সরকার দেশের গরিবদের জন্য রেশনের মাধ্যমে ২ টাকা কিলো দরে চাল দেয়ার যে ব্যবস্থা করেছিল তা এতদিন আমাদের রাজ্যের গরিবদের কাছে সঠিকভাবে পৌঁছুত না৷ আমরা চাই তা সঠিকভাবে গরিবদের কাছে পৌঁছুক৷ তিনি বলেন, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) কম্পিউটারাইজেশন হওয়ার ফলে রেশনেরমাধ্যমে খাদ্যশস্য বিতরণে স্বচ্ছতা বজায় থাকবে৷ ত্রিপুরায় ইতিমধ্যেই পিডিএস প্রথম ধাপের কাজ শুরু হয়ে গেছে৷ এজন্য রাজ্যের খাদ্য ওজনসংভরণ দপ্তরের মন্ত্রী সহ আধিকারিকদের তিনি অভিনন্দন জানান৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি সরকারে আসার পর থেকেই দেশে ডিজিটেলাইজেশন ও কম্পিউটারাইজেশন এর ব্যাপক ব্যবহার শুরু হয়৷ দেশবাসী এমন এক প্রধানমন্ত্রী পেয়েছেন যার সুদক্ষ নেতৃত্বের কারণে আমরা প্রযুক্তিবিদ্যার জগতে প্রবেশ করতে পেরেছি৷ আমি এই দেশে জন্মগ্রহণ করে খুবই গর্ববোধ করি যে দেশের প্রযুক্তি সারা বিশ্বে দ্রুত এগিয়ে চলছে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের বহু মাইক্রোসফট্ ইঞ্জিনিয়ার আমেরিকা সহ বড় বড় দেশে সুনামের সাথে কাজ করছেন৷ ভারতের প্রযুক্তিকে আজ অনেক বড় বড় দেশও সমীহ করে৷
মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন, আমাদের রাজ্যে ৯৭৭২ শতাংশ রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়ে গেছে৷ রাজ্যে পিডিএস কম্পিউটারাইজেশনের দ্বিতীয় ধাপের কাজও শুরু করার উদ্যোগ চলছে৷ পিডিএস কম্পিউটারাইজেশন হলে রাজ্যের গরিব মানুষরা উপকৃত হবেন৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান যুগ প্রযুক্তিবিদ্যার যুগ৷ প্রযুক্তি এমন হওয়া উচিত নয় যাতে শুধু ধনী লোকদেরই উপকার হয়৷ প্রযুক্তির ফায়দা তখনই হবে যখন সমাজের গরিব অংশের লোকদের কাছে প্রযুক্তির স ফল নিয়ে যাওয়া সম্ভব হবে৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দিশাতেই কাজ করছেন৷ প্রধানমন্ত্রী যখন দেশে ডিজিটেলাইজেশন শুরু করেছিলেন, নোটবন্দী করেছিলেন এবং জি এস টি চালু করেছিলেন তখন বিরোধীরা পার্লামেন্টে এগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন৷ কিন্তু এত বিরোধিতার পরও প্রধানমন্ত্রী দেশের ১২৫ কোটি জনগণকে পাশে নিয়ে এই কাজ শুরু করেছিলেন৷ তাই যে কোনও কাজে নির্দিষ্ট দিশা নিয়ে লড়াই করলে তবেই সাফল্য আসবে৷
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে অনেক কিছু থাকার পরও যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি বরং পিছিয়ে পড়েছিল৷ কিন্তু এখন রাজ্য আর পিছিয়ে পড়বে না৷ বর্তমান রাজ্য সরকার আগামী ৩ বছরের মধ্যে রাজ্যকে মডেলরাজ্য বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে৷ রাজ্য সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ মন্ত্র রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো৷ সে দিশাতেই আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি৷ প্রধানমন্ত্রী উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে যে উদ্যোগ গ্রহণ করেছেন তাতে আমরাও সর্বতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই৷ রাজ্যের বেকারদের কর্মসংস্থান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার চাকুরি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখবে৷ লিখিত পরীক্ষার মাধ্যমেই যোগ্যদের চাকুরি প্রদান করা হবে৷ কোনও ধরনের মৌখিক ইন্টারভিউ-এর ব্যবস্থা থাকবে না৷
অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থবিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, আজ ত্রিপুরার জন্য একটি স্মরণীয় দিন৷ প্রধানমন্ত্রী উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছেন তারই অঙ্গ হিসাবে প্রথমবারের মতো আমাদের রাজ্যে এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজনের দায়িত্ব দিয়েছেন৷ প্রধানমন্ত্রীও পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এ স্বচ্ছতা আনার ব্যাপারে জোর দিয়েছেন৷ আমরা রাজ্যে এই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি৷ আশা করি এর মাধ্যমে রাজ্যের গরিব অংশের জনগণ উপকৃত হবেন৷
কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সচিব ওয়াই কুমার ও অতিরিক্ত সচিব ড ডি বসু, রাজ্যের এন আই সির প্রধান সি কে ধর এবং মণিপুর, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ডের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থবিষয়ক দপ্তরের আধিকারিকবৃন্দ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top