News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে গঠিত হল ট্রাস্ট
Image

ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে গঠিত হল ট্রাস্ট

আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : রাজন্য স্মৃতি বিজড়িত ত্রিপুরা সুন্দরি মন্দিরকে ট্রাস্টের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পূর্বে এই মন্দিরের জন্য স্থানীয় বিধায়কদের নেতৃত্বে একটি এডভাইজার কমিটি ছিল মাত্র।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ সাংবাদিকদের বলেন, পূর্বে একটি এডভাইজার কমিটি ছিল মন্দির পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করত। কিন্তু ত্রিপুরেশ্বরী মন্দির দেশের ৫১ পিঠ শক্তি পিঠের একটি। দেশ বিদেশের বহু পুন্যার্থী এবং পর্যটক এখানে আসেন। রাজ্য সরকার ত্রিপুরেশ্বরী মন্দিরকে ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, এই ট্রাস্টের চেয়ারম্যান হবেন মুখ্যমন্ত্রী। অন্যান্য সদস্যরা হলেন, রাজস্বমন্ত্রী, পর্যটন মন্ত্রী, স্থানীয় বিধায়ক, জেলা শাসক, মন্দিরের পুরোহিতরা, রাজ্যের মুখ্যসচিব এবং রাজস্য সচিব প্রমুখ। ট্রাস্টের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী হওয়ায় বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে। ট্রাস্ট ঘিরে অনেক ধরণের কাজও হবে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করা হয়েছে এবং পর্যটকদের গুরুত্ব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রাস্ট অনেকটাই তিরুপতি, বৈষ্ণুদেবী, সাইবাবা ট্রাস্টের মতই কাজ করবে বলে তিনি জানান।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top